South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
South 24 Parganas Murder Case: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাঙ্গাবেড়িয়া এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাঙ্গাবেড়িয়া এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ। দোকান বিক্রির টাকা নিয়ে বিবাদের জেরে যুবককে খুনের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
অভিযোগ, ছ’হাজার টাকা নিয়ে বচসার জেরে লোহার রড ও লাঠি দিয়ে ৩৪ বছরের নিত্যানন্দ অধিকারীকে বেধড়ক মারধর করেন দিপালী অধিকারী ও তাঁর ছেলে বাবুসোনা। ভাইরাল সেই ভিডিও। গুরুতর জখম অবস্থায় প্রথমে নিত্যানন্দ অধিকারীকে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্য়ু হয় তাঁর। ধৃতদের আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
"স্ত্রীকে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার পর কাটারি দিয়ে বাবাকে খুন"
স্ত্রীকে খুন করে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার পর কাটারি দিয়ে বাবাকে খুন। সম্প্রতি বাঁকুড়ার সোনামুখীতে জোড়া খুনের অভিযোগ উঠে আসে যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার নেপথ্যে তন্ত্র-যোগ রয়েছে বলে অনুমান স্থানীয়দের।ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।পুজোর আবহে বাঁকুড়ায় হাড়হিম করা হত্য়াকাণ্ড ঘটনা ঘটে। বাড়ির ভিতরে থাকা মন্দিরে পড়ে মহিলার কাটা মাথা, বাড়ির মধ্য়ে পড়ে রয়েছে রক্তমাখা আরেকটি দেহ। ঘটনার সঙ্গে কি তন্ত্র সাধনার যোগ? খতিয়ে দেখছে পুলিশ।
নৃশংস এই ঘটনায় শোরগোল
নৃশংস এই ঘটনায় শোরগোল পড়ে গেছে সোনামুখীর লাল বাবা মানাচর এলাকায়। অভিযোগ, স্ত্রীকে খুন করেছেন স্বামী মঙ্গল চৌধুরী। খুনের পর স্ত্রীর শরীর থেকে মাথা আলাদা করে বাড়ির মধ্যে থাকা মন্দিরে রেখে দেন অভিযুক্ত। স্ত্রীকে খুন করার পর বৃদ্ধ বাবাকেও কাটারি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে। মৃতেরা হলেন রুম্পা চৌধুরী (৩৯) এবং রাজেন্দ্র চৌধুরী (৬০)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গল এবং তাঁর স্ত্রী পুজোপাঠ নিয়েই থাকতেন। কখনও কখনও অভিযুক্ত ও তাঁর স্ত্রী গভীর রাতে বিবস্ত্র হয়ে পুজো করতেন। তাঁদের বাড়িতে আসা-যাওয়া ছিল এক তান্ত্রিকের। পুলিশ জানতে পেরেছ, সোমবার রাতে, প্রথমে স্ত্রীকে খুন করেন মঙ্গল। তারপর খুন করেন বাবাকে। খুনের পর এলাকায় কাটারি হাতে নিয়ে দাপিয়ে বেড়ান অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ।
Before You Go
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির





















