এক্সপ্লোর

South 24 Parganas News: পর-পর ১১টি দোকানে দুঃসাহসিক চুরি, খোওয়া গেল কয়েক লক্ষ টাকা

Kakdwip Theft: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারে পর-পর এগারোটি দোকানে চুরি হয়।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাকদ্বীপে (Kakdwip)। পর পর এগারোটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। চায়ের দোকান থেকে মুদিখানা দোকান কিংবা কামারশালা, কোনও কিছুকেই ছাড় দেয়নি দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ।

কাকদ্বীপে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারে পর-পর এগারোটি দোকানে চুরি হয়। ঘটনায় খোওয়া গিয়েছে বহুমূল্য আসবাব থেকে কয়েক লক্ষ টাকা। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকটি চায়ের দোকান, মুদিখানা দোকান, কামারশালা, পোশাকের দোকান থেকে আসবাবপত্রের দোকানের সমস্ত জিনিসপত্র এবং দোকানে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। চুরি করার আগে সেটিকে ভেঙে দেয় দুষ্কৃতীরা। তারপর লুঠ করে দোকানে। অন্য একটি চায়ের দোকান থেকে ২ লক্ষ টাকা নগদ চুরি গিয়েছে। চায়ের দোকানদার তাঁর মেয়ের বিয়ের জন্য দোকানেই ২ লক্ষ টাকা রেখেছিলেন। দোকানের অন্যান্য জিনিসপত্র এবং সেই টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। 

আরও পড়ুন - South 24 Pargana News: অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা অভিযোগ, পুলিশের জালে ভুয়ো চিকিত্সক

কাকদ্বীপে পর পর এগারোটি দোকানে চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাঁরা দীর্ঘদিন ধরে উকিলের বাজারে প্রশাসনিক নিরাপত্তার দাবি জানিয়েছেন। কিন্তু বাজার চত্বরে এত দোকান থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে কোনও সিসিটিভি ক্যামেরারও বন্দোবস্ত করা হয়নি। কোনও কোনও দোকানি নিজেদের খরচে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। কিন্তু তাতেও রেহাই মিলল না। সিসিটিভি ক্যামেরা ভেঙে লুঠ চালায় দুষ্কৃতীরা। প্রশাসনিক নিরাপত্তার অভাবেই বারে-বারে এমন চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই খবর গিয়েছে কাকদ্বীপ থানায়। সেখানকার পুলিশকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

সেরা শিরোনাম

Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget