এক্সপ্লোর

South 24 Parganas: ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি

ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দিনে দুপুরে নানা জায়গায় চুরির ঘটনা লেগেই রয়েছে। এবার ক্যানিং (Canning) মহকুমা হাসপাতালের কোয়ার্টারে দুঃসাহসিক চুরির (Theft) ঘটনা ঘটল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, ক্যানিং মহকুমা হাসপাতালের (South 24 Parganas) দীর্ঘদিনের কর্তব্যকরত নার্স রেজিনা খাতুন। দীর্ঘ ৬ বছর ধরে ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারেই থাকেন তিনি। আর পাঁচটা সাধারণ দিনের মতো শনিবার বিকেল নাগাদ কোয়ার্টারে ফিরে দেখেন, তাঁর আবাসনের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকতেই চমকে ওঠেন রেজিনা খাতুন। সূত্রের খবর, শনিবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ তিনি কোয়ার্টারে ফিরে দেখেন দুটি আলমারি ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনীয় নথি, সোনার গয়না, দামি ঘড়ি, শাড়ি সমস্ত কিছু আলমারি ভেঙে চুরি করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খোয়া যাওয়া জিনিসপত্রের তালিকায় ছিল পঁচিশ হাজার টাকা দামি শাড়ি এবং দামি ঘড়িও রয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে এই চুরির ঘটনায়।

আরও পড়ুন - Diamond Harbour Model: ডায়মন্ডহারবার মডেলে এগোতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। Bangla News

ক্যানিং মহকুমার হাসপাতালের কোয়ার্টারে দিনে দুপুরে আলমারি ভেঙে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোয়ার্টার চত্বরে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। ক্যানিং মহকুমা হাসপাতালের চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের পক্ষ থেকে জানা যাচ্ছে, দুটি আলমারি ভেঙে যেভাবে চুরি হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন - Covid Effect: ৪ জন অ্যানাস্থেটিস্টের করোনা, ক্যানিং মহকুমা হাসপাতালে বন্ধ অস্ত্রোপচার| Bangla News

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget