এক্সপ্লোর

Sonarpur News: সোনারপুরে শ্যুটআউট ! গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধার

Sonarpur Shootout: সোনারপুরে শ্যুটআউট, কামরাবাদ এলাকার ঘটনা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার লাল্টু হাজরা নামে এক যুবকের দেহ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে শ্যুটআউট (Shoot out)। কামরাবাদ এলাকার ঘটনা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার লাল্টু হাজরা নামে এক যুবকের দেহ (Dead Body)। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল ও দুরাউন্ড গুলি। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। খুব কাছ থেকে পেটে ও হাতে গুলি করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

জানা গিয়েছে, চারবন্ধু কামরাবাদের ময়ুখ ভট্টাচার্যর বাড়িতে মাঝেমধ্যে রাতে এসে থাকত। অন্য বন্ধুরা না আসায় গতকাল রাতে লাল্টু হাজরা একাই ছিল। বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে রাত ১২ টা ১৫ নাগাদ কথা হয়। বিশ্বজিৎ রাত্রি ২ টো ১৫ মিনিট নাগাদ বাড়িতে এসে দেখে ঘরে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। তারপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে।

সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) অভিষেকের (Abhishek Banerjee) সভাস্থলের কাছেই ‘শ্যুটআউট’-র ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের কপাটহাটে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ‘গুলি’। আত্মীয়ের বিয়ে বাড়িতে হঠাৎ পিস্তল বের করে শূন্যে ‘গুলি’। হঠাৎ ‘গুলি’, আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি। পুলিশ আসার আগেই অভিযুক্ত বাপ্পা মোল্লা পলাতক, দাদা গ্রেফতার। প্রণয়ঘটিত কারণে হঠাৎ বিয়েবাড়িতে গুলি, দাবি পুলিশ সূত্রে।

স্থানীয়রা জানাচ্ছেন, ডায়মন্ড হারবারের কপাটহাটে একটি বিয়েবাড়িতে অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে। আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যে যাঁর মতো ছোটাছুটি শুরু করে দেয়। গুলির আওয়াজ শোনা যায়। লক্ষ্যে নয়, শূন্য়ে গুলি চালানো হয় বলেই স্থানীয় সূত্রে খবর।  ডায়মন্ড হারবারে অভিষেকের পর্যালোচনা বৈঠক ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। বিয়ে বাড়িতে উপস্থিতদের থেকে ঘটনার বিবরণ নেন তাঁরা। 

আরও পড়ুন, কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের দাম কী ? 

পঞ্চায়েত ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই হুমকি-হুঁশিয়ারির যুদ্ধ যেমন শুরু হয়েছে, তেমনই ঝরতে শুরু করেছে রক্তও। ফের ঘটনাস্থল বীরভূম।  রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষে লাল রক্তে ভেসে গিয়েছে লাল মাটির জেলা। তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির পর,  থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। অন্যদিকে, বহড়াপুর গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা গ্রাম পুরুষ শূন্য। অশান্তির আশঙ্কায় বাচ্চাদের নিয়ে গ্রাম ছেড়েছেন মহিলারাও।

সেরা শিরোনাম

Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget