এক্সপ্লোর

Tab Scam: গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ, এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ

South 24 Parganas: অভিযোগ, জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে (Tab Scam) বিহার-যোগ। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে।

ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ: ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতে সরকারি প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু বহুক্ষেত্রে ট্যাব কিনতে সরকারের দেওয়া সেই ১০ হাজার টাকাই হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে! এক অ্য়াকাউন্টে পড়ার কথা, চলে যাচ্ছে অন্য় অ্য়াকাউন্টে। ক্রমেই লম্বা হচ্ছে অভিযোগের তালিকা। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতা  ছড়াচ্ছে জালিয়াতির কারবার। এ রাজ্যের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা চলে গেছে ভিনরাজ্য়ে। জমা পড়েছে বিহারের কিষাণগঞ্জে, বৈশালীতে। 

অভিযোগ, জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারের কিষাণগঞ্জ ও বৈশালী জেলার ভগবানপুরে। গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুল। এছাড়া, জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাব নিয়ে অভিযোগের পাহাড় জমছে। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। 

কলকাতার স্কুলে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া লিঙ্ক? উত্তর দিনাজপুর থেকে কলকাতা পুলিশের জালে দুই অভিযুক্ত। গতকাল বেহালার সরশুনার একটি স্কুলের তরফে অভিযোগ জমা পড়ে। বলা হয়, ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ। এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও দুটি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা। অন্যদিকে, এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এর আগে চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Ghatal Tab Scam: ঘাটালেও ট্যাব প্রকল্পের টাকা গায়েব, ৪৬ জন পড়ুয়ার টাকা উধাও

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget