এক্সপ্লোর

South 24 Parganas : কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, বোর্ড বিজেপির, রামধনু জোটের দখলে বোর্ড মালদায়

TMC : দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এই প্রথম মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হল শাসক দলের।

গৌতম মণ্ডল, করুণাময় সিংহ, দক্ষিণ ২৪ পরগনা ও মালদা : গ্রাম বাংলার ভোটে (Panchayat Election) ও পঞ্চায়েতে বোর্ড গঠনে যখন রাজ্যজুড়ে সবুজ-ঝড়, তখন রাজ্যের দুই জায়গায় বিরোধীরা গড়ল বোর্ড। একদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুরে বোর্ড গড়েছে বিজেপি। তেমন আবার উত্তরবঙ্গের মালদার মহেন্দ্রপুরে বাম, কংগ্রেস ও নির্দলদের রামধনু জোট তৃণমূলের (TMC) বিরুদ্ধে বোর্ড গড়েছে। দীর্ঘদিন পর তৃণমূলের হাতে থাকার পর হাতছাড়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। যেখানে এবার বোর্ড গঠন করেছে বিজেপি। অন্য়দিকে, বাম, কংগ্রেস ও নির্দল মিলে মালদার (Malda) মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। বোর্ড গঠন ঘিরে পুলিশের সঙ্গে বাম-কংগ্রেস কর্মীদের বচসায় উত্তেজনা ছড়ায়।

পর্যাপ্ত পুলিশ (Police) কর্মীর অভাবের কারণ দেখিয়ে মালদা ও দক্ষিণ ২৪ পরগনার দুই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রেখেছিল প্রশাসন। শনিবার বোর্ড গঠন হল। দুই গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গড়ল বিরোধীরা (Opposition)। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৯টি, বিজেপির দখলে গেছে ১০টি আসন, তৃণমূল পেয়েছে ৫টি আসন, ৩টি আসন গেছে আইসএফের দখলে, আর ১ টি আসনে জেতেন নির্দল প্রার্থী। পরে নির্দল প্রার্থী বিজেপিতে যোগ দেন। ১০ অগাস্ট পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানিয়ে বোর্ড গঠন স্থগিতের নোটিস দেন বিডিও (BDO)। যা ঘিরে তুলকালাম বেধে যায় পঞ্চায়েত অফিস চত্বরে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন জয়ী বিজেপি প্রার্থীরা। ১৯ অগাস্ট বোর্ড গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো শনিবার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। প্রধান হলেন রাহুল সর্দার এবং উপ-প্রধান হলেন রূপা হালদার। অনুপস্থিত ছিলেন তৃণমূলের ৫ জন ও আইএসএফের ৩ জন পঞ্চায়েত সদস্য়। বোর্ড গঠনের দিনে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক বলেছেন, 'আমাদের ১০ জন জিতেছি। একজন নির্দল যোগ দিয়েছে। ওরা চেষ্টা করেছে। কেন ১০ তারিখ করতে দিল না ? এই ক'দিনে যদি আমাদের লোকেদের তুলে নেওয়া যায়। মামলা দিয়েছে। পুলিশ ভয় দেখিয়েছে। পুলিশও তো কাজ করছে তৃণমূলের হয়ে।' দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এই প্রথম পঞ্চায়েতটি হাতছাড়া হল শাসক দলের। এবিষয়ে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।

অন্য়দিকে, মালদার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বাম, কংগ্রেস ও নির্দল মিলে বোর্ড গঠন করল। মহেন্দ্রপুর পঞ্চায়েতে মোট আসন ২০। তৃণমূল জিতেছে ৯টি আসনে। সিপিএম ও কংগ্রেস ৫টি করে আসন পেয়েছে। ১টি আসন দখল করেছেন নির্দল প্রার্থী। ১২ অগাস্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও পুলিশি নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে তা স্থগিত করে প্রশাসন। বোর্ড গঠন ঘিরে এদিন পঞ্চায়েত অফিসের বাইরে বাম ও কংগ্রেস সমর্থকরা ভিড় জমালে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম ও কংগ্রেস সমর্থকরা। পরে গঠিত হয় বোর্ড। 

আরও পড়ুন- পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে ধৃতের ! কী প্রতিক্রিয়া মনোবিদদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget