এক্সপ্লোর

Water Ambulance: নদীপথে হাসপাতালে রোগী নিয়ে যেতে ওয়াটার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল সুন্দরবনে

South 24 Parganas: দিনে হোক বা রাতবিরেতে রোগী নিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পৌঁছতে জলপথই এখানে একমাত্র ভরসা গোসাবার নটি ব্লকের বাসিন্দাদের

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। তার নিচে নদীর বুক জুড়ে যেন খুশির ঝিলিক। গোসাবা বিডিও ঘাটের জেটি তখন নাচের তালে আর ছন্দে মুখর। মাথায় মেঘ নিয়ে ভরা নদীর জল ঠেলে তীরে ভিড়ল এমভি কুঞ্জা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় সরকারি উদ্যোগে চালু হল প্রথম ওয়াটার অ্যাম্বুল্যান্স (Water Ambulance)। নদীপথে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া আরও সহজ করতে সরকারি উদ্যোগে ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা আজ তার অনুষ্ঠানিক সূচনা করেন। জল-জঙ্গলের মধ্যেই যাঁদের জীবন আবর্তিত হয়, সেই সুন্দরবনের বাসিন্দারা নতুন পরিষেবায় খুশি এবং স্বস্তিতে।

উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্যে ফিতে কেটে উদ্বোধন হল যে পরিষেবার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেছেন, 'দীর্ঘদিনের সমস্যা। গোসাবা মূলত দ্বীপঅঞ্চল। নদীপথে যাতায়াত। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে নদীপথই ভরসা। সেকথা চিন্তা করেই ওয়াটার অ্যাম্বুল্যান্স। মুখ্যমন্ত্রীও ওয়াটার অ্যাম্বুল্যান্সের কথা বলেছিলেন। মানুষের সুবিধার্থে আজ চালু হল।'

ক্যানিং মহকুমার অন্তর্গত গোসাবা ব্লক মূলত ৯টি দ্বীপ নিয়ে গঠিত। সুন্দরবনের গভীর বনভূমি শুরু হওয়ার আগে গোসাবা হল শেষ জনপদ এলাকা।
বিদ্যাধরী, রায়মঙ্গল, গোমর, দুর্গাদোয়ানির মতো অসংখ্য নদী আর খালবিলে পরিপূর্ণ গোসাবার নটি ব্লক। দিনে হোক বা রাতবিরেতে রোগী নিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পৌঁছতে জলপথই এখানে একমাত্র ভরসা। গভীর রাতে প্রসব যন্ত্রণা উঠলে বা কেউ গুরুতর অসুস্থ হলে সমস্যায় পড়েন গ্রামবাসীরা। নৌকা পেলেও, তাতে রোগী নিয়ে যেতে অনেক সময় লেগে যায়। সেই জায়গাতেই ভরসা জোগাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স। যে পরিষেবা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গোসাবার বাসিন্দারা। আপাতত একটি ওয়াটার অ্যাম্বুলেন্স দিয়েই শুরু হল পরিষেবা।

আরও পড়ুন-

সুন্দরবনে মৎস্যজীবীকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনলেন সঙ্গীরা

সুন্দরবনের জন্য দিঘা-সুন্দরবন মাস্টার প্ল্যান করা হবে, নবান্নে ঘোষণা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget