এক্সপ্লোর

South Bengal Weather: ফের শীতের কামড় দক্ষিণবঙ্গে! কবে থেকে নামবে পারদ? কতদিন থাকবে?

South Bengal Winter Update:আবহাওয়াবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের শীতের মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। পৌষ সংক্রান্তির আগেই পারদপতনের সম্ভাবনা দেখা গিয়েছে। পৌষ শেষের আগেই দক্ষিণবঙ্গে ফের কামড় বসাতে পারে শীত। আবহাওয়াবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা, বাড়বে শীত। আজ থেকেই বইবে হিমেল হাওয়া, আগামীকাল থেকে পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।

কবে থেকে শীত?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী তিনদিন তাপমাত্রা ক্রমশ কমবে দক্ষিণবঙ্গে। আমজনতার মুখে হাসি ফুটিয়ে শুক্র ও শনিবারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান। আসবে শীতের নতুন স্পেল। আরও দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে বলে অনুমান।

শীতের (Winter in West Bengal) প্রথম স্পেল বেশ লম্বা ছিল। তারপর শীত উধাও হয়ে যায়। ঘূর্ণাবর্তের কারণে পিছু হঠে শীত। নিম্নচাপ থাকার কারণে গাঙ্গেয় উপকূলে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল। সেই কারণেই ভরা পৌষেও তেমন  শীতের দেখা পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছুদিন আকাশে মেঘও দেখা গিয়েছে। ফলে শীতের অনুভূতি তেমন ছিল না। এরই মধ্যে শুরু হতে পারে শীতের দ্বিতীয় স্পেল। উত্তুরে হাওয়া বইবার ক্ষেত্রে কোনও বাধা নেই। আকাশ পরিষ্কার, ফলে ঠান্ডা বাড়বে। পারদ পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতায় অন্তত ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

কলকাতায় আজ বিকেল থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কাল থেকে পারদ ক্রমশ নামবে। তিন ডিগ্রি নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আরও পড়ুন: দুয়ারে ED! শোনার পরেই ফোন কাটেন শাহজাহান, তারপরেই হামলা! দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget