এক্সপ্লোর

South Calcutta Law College: অবশেষে খুলছে কসবার ল'কলেজ

Kasba Rape Case: 'সোমবার থেকে কলেজ খুলবে কিনা দেখবে কলেজ কর্তৃপক্ষ', আদালতে জানাল কলেজ কর্তৃৃপক্ষের আইনজীবী।

কলকাতা: অবশেষে খুলছে কসবার ল'কলেজ (South Calcutta Law College)। ইউনিয়ন রুম বন্ধ রেখে কলেজ খোলার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃৃপক্ষ। লালবাজারের তরফে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, 'কসবার ল'কলেজে আরও নিরাপত্তা বাড়াতে হবে।'

কসবার এই আইন কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাক্তনী এবং দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে। আর এরপরই গত ২৯ তারিখ কলেজের তরফে নোটিস দেওয়া হয়। সেখানে জানানো হয় বিএ এলএলবি এবং এলএলএম - এইসব কোর্সের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। এছাড়াও পড়ুয়াদের কলেজ চত্বরে আসতে নিষেধ করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল' কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়, কলেজের গভর্নিং বডির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্ট সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, ইউনিয়ন রুম বন্ধ রেখেই খোলা হচ্ছে সাউথ ক্যালকাটা ল' কলেজ। লালবাজারের তরফে কসবার ল'কলেজে আরও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। 

জুলাইয়ের মাঝখান থেকেই শুরু পরীক্ষা। ফলে, কলেজ বন্ধ থাকায় একদিকে যেমন পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তেমনই থমকে ছিল প্রশাসনিক কাজকর্মও। এই প্রশ্নও উঠতে শুরু করেছিল, যে ঘটনাস্থল কর্ডন ও সিল করে রাখার পরও কেন গোটা কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল? এই প্রেক্ষাপটে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি, কলেজ খুলতে চাওয়ার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়, কলকাতা পুলিশকেও। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে চিঠিতে জানানো হয়, কলেজে পঠনপাঠন চালানোর ব্য়াপারে তাদের কোনও আপত্তি নেই। তবে, ঘটনাস্থল, অর্থাৎ যেখানে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই গার্ডরুম এবং ইউনিয়ন রুম কোনওভাবেই খোলা বা ব্য়বহার করা যাবে না। তদন্তকারী আধিকারিকদের অনুমতি ছাড়া কোনও অফিসিয়াল নথিপত্র, এমপ্লয়ি রেজিস্টার, অ্য়াটেনডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না।

কলেজ সূত্রে খবর, ইতিমধ্য়েই এব্য়াপারে পরিচালন সমিতি বৈঠক করেছে। তারপরই সোমবার কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বৃহস্পতিবার আলিপুর কোর্টে ৩টি পিটিশন দাখিল করেছে সাউথ ক্য়ালকাটা ল কলেজ কর্তৃপক্ষ। যেখানে কলেজ ক্য়াম্পাসে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য় আবেদন জানানো হয়েছে। এছাড়া, অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার প্রশাসনিক কাজ এবং পরীক্ষা সংক্রান্ত কাকর্মও যাতে শুরু করা যায় তার জন্য়ও আর্জি জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ পিটিশনে জানিয়েছে, OC কসবাকে নির্দেশ দেওয়া হোক, যাতে কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। বিশেষত কলেজ আওয়ার্স শেষের পর। অন্য়দিকে, কলেজের প্রশাসনিক কাজ শুরুও যাতে হয়। কারণ, অনেক অস্থায়ী কর্মী, তাঁদের বেতন আটকে রয়েছে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget