এক্সপ্লোর

South Calcutta Law College : কলেজের মধ্যে মনোজিতের 'যন্তর-মন্তর', ঘরের দরজাটা বন্ধ হলেই....গা শিউরে ওঠা অভিজ্ঞতা ছাত্রীর

কলেজ ছাত্রী থেকে কলেজের অধ্যাপক, সকলেই তাঁর ভয়ে কাঁটা। এই বোধ হয় 'যন্তর-মন্তরে' ডেকে পাঠান। তারপর কী হয় কে জানে !

কলকাতা : অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে শহরের থানায় থানায় অভিযোগ। কখনও শ্লীলতাহানি, কখনও দাদাগিরি, কখনও সিভিক ভলান্টিয়ারকে চড়! নিজের কার্যকলাপের জন্য় একসময় কলেজ থেকে রাস্টিকেটও করা হয়েছিল!  অথচ তারপরও সেই মনোজিৎ মিশ্রই সাউথ ক্য়ালকাটা ল কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়ে গেছিলেন! অর্থাৎ একটা বিষয় স্পষ্ট তাঁর মাথায় প্রভাবশালীদের হাত ছিল! এই প্রেক্ষাপটেই গণধর্ষণকাণ্ডের তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য়! কলেজ ছাত্রী থেকে কলেজের অধ্যাপক, সকলেই তাঁর ভয়ে কাঁটা। এই বোধ হয় 'যন্তর-মন্তরে' ডেকে পাঠান। তারপর কী হয় কে জানে ! কলেজ কর্তৃপক্ষ, কসবা থানা, পুলিশ, প্রশাসন,  অভিযোগ, এসব কে থোরাই কেয়ার করতেন কসবাকাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন TMCP নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। 

এক ছাত্রী (নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক) জানালেন, 'ইউনিয়ন রুমের চাবি তার কাছেই থাকত। গার্ডরুমে গার্ডই ঢুকত না। ইউনিয়ন রুমে আয়। এটা খুব একটা কমন থ্রেট হয়ে গেছিল যে ইউনিয়ন রুমে আয়। ওই ইউনিয়নরুমে ঢোকানোর পরে কার সাথে কী কথা বলা হবে, কার গালের উপরে কটা থাপ্পড় মারা হবে বা কতভাবে তাকে হেনস্তা করা হবে বা মলেস্ট করা হবে, সেগুলোর কোনও রেকর্ড থাকত না।' 

সাউথ ক্যালকাটা ল কলেজে মৌরসিপাট্টা চালাতেন মনোজিৎ মিশ্র! আর ইউনিয়ন রুমই ছিল মনোজিতের যন্তরমন্তর ঘর! এমনই অভিযোগ করলেন সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী। তাঁর আরও অভিযোগ, কলেজের মধ্যে স্টুডেন্ট হিসাবে দেওয়া ব্যক্তিগত ইনফরমেশন, বাবা মায়ের ফোন নম্বর থেকে রেসিডেনশিয়াল ডিটেলস, সব পৌঁছে যেত মনোজিতের কাছে। সেটা কী সম্ভব কলেজের মদত না থাকলে? প্রশ্ন তুলছেন অনেকেই। 

এদিকে কসবার 'গণধর্ষণকাণ্ডে' তদন্ত এগোচ্ছে অতি দ্রুত। সূত্রের খবর, কসবার এই গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছেন আইন কলেজের ১৬ জন পড়ুয়া। CC ক্যামেরার ফুটেজ থেকে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয়। তাঁদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। এই ১৬ জন পড়ুয়াকে নোটিস পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মনোজিতের কল ডিটেলস দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার রাত থেকে পরের দিন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তা থেকেও মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য।                   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget