এক্সপ্লোর

Kasba Student Rape Case : 'তোমরা ধর্ষণ করো, দিদি ঠিক সেটিং করে বাঁচিয়ে নেবে', RG Kar-এর প্রসঙ্গ টেনে কসবাকাণ্ডে তুলোধনা শতরূপের

ঘটনায় মূল অভিযুক্ত কলেজের টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা : আর জি কর ঘটনার রেশ এখনও কাটেনি। গোটা রাজ্য উত্তাল হয়েছিল সেই ঘটনায়। রাজপথে নেমেছিল গোটা নাগরিক সমাজ। সেবার কর্মস্থল আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। আর এবার শিক্ষাঙ্গনে নারকীয় নির্যাতনের শিকার হলেন কলেজ ছাত্রীই। দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত তৃণমূলকর্মী তথা কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজিৎ মিশ্র প্রাক্তনী, তাও কলেজে মূল অভিযুক্ত মনোজিতের বিশাল প্রভাব ! ছাত্র পরিচালন সমিতির সুপারিশে এখন কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ। বাকি অভিযুক্তরা হল- প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ। ফের এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। এনিয়ে রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারকে তুলোধনা করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। 

তিনি রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে বলেন, "আর জি করের ঘটনায় গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষকদের কী বার্তা দিয়েছিল, তৃণমূলের নেতাগুলোকে বার্তা দিয়েছিল যে তোমরা ধর্ষণ করো, সরকার তোমার পাশে আছে, দিদি তোমার পাশে আছে। দিদি ঠিক সেটিং করে তোমাদের বাঁচিয়ে নেবে। পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ১৩-১৪ বছর ধরে কোনও নির্বাচন হয় না। প্রত্যেক দিন রাতে মদের আসর বসা থেকে শুরু করে, এমনকী পর্নোগ্রাফির ব্যবসা করা...কলেজের ইউনিউনয় রুমগুলিতে চলছে। এটা তৃণমূলের চরিত্র, তৃণমূলের নেতাগুলোর চরিত্র। যতদিন এই সরকার চলছে, এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে। বলতে খারাপ লাগলেও, এটাই সত্যি।"  

তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনওভাবে সংযুক্ত হবে। তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এভাবে নষ্ট করছে। মেয়েদের সুরক্ষা নেই। আর জি কর কাণ্ডের পর তো তা প্রমাণ হয়ে গেছে...রাজ্যে টপ মেডিক্যাল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটে..যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানেই আইন ভাঙা হচ্ছে...তাহলে রাজ্যের অবস্থাটা কী ! রাজ্যের মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা সামলান হোম মিনিস্টার হিসাবে। তারপরে তাঁর এই যে অদার্থতা, তিনি যতই জগন্নাথদেবের রথ টানুন না কেন ...কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুঠ করা হচ্ছে...আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে...এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget