এক্সপ্লোর

Balurghat: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক

Balurghat News: ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক৷ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল ও খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

বালুরঘাট: টানা ঝড়-বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু এবং বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী। এদিন তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক৷ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল ও খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির স্থানীয় কর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দুই বিধায়ক। 

আগেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল যে রবিবার ঝড় ও বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। জানানো হয়েছিল যে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে কিছু জেলায় উষ্ণ এবং আর্দ্রতাজনিত আবহাওয়া বজায় থাকবে এমনটাও বলা হয়েছিল।। উত্তরবঙ্গের উপরের দিকে একাধিক জেলায়, ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে দুযোগের পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা।দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বুধবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, বীরভূম - এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরমে থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। একইসঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে বেশি। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যেকোনো জায়গায় স্বল্প সময়ের ঝড়-বৃষ্টি হতে পারে। 

যদিও রবিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেভাবে ঝড়-বৃষ্টির কোনও খবর নেই রাজ্য়ে। বড় কোনও ক্ষয়ক্ষতির আর কোনও খবরও নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget