এক্সপ্লোর

South Dinajpur : বালুরঘাটে ৮ বছরের বালককে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তের এক আত্মীয়াকে গ্রেফতার করল পুলিশ

Balurghat Kid Murder : এদিন মৃত দীপের মৃতদেহ বাড়িতে আনা হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবার। সেখান থেকে এলাকাবাসী মিছিল করে মৃতদেহ শ্মশানে নিয়ে যায়।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর : বালুরঘাটে (Balurghat) ৮ বছরের বালককে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তের এক আত্মীয়াকে গ্রেফতার করল পুলিশ (Police)। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন এলাকার তৃণমূল (TMC) কাউন্সিলর। আজ মৃত বালকের বাড়িতে যান বিজেপির (BJP) রাজ্য সভাপতি।

ধৃত বেড়ে ৫

৮ বছরের বালককে নৃশংস খুনের অভিযোগে আরও গ্রেফতার। এবার মূল অভিযুক্তের এক আত্মীয়াকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫।

নৃশংস হত্যা

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে প্রতিবেশী যুবক মানস সিংহের একটি ঘুড়ি ছিঁড়ে ফেলে দীপ। নতুন ঘুড়ি কেনার নাম করে তাকে সঙ্গে নিয়ে যান মানস। তারপর আর বাড়ি ফেরেনি দীপ। রবিবার সন্ধ্যায় অভিযুক্তর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয় দীপের বস্তাবন্দি দেহ।

গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মানস সিংহ, তাঁর বোন মানসী ও তাঁদের বাবা-মাকে। এবার অভিযুক্ত মানসের মাসি মুন্নি সিংহকেও গ্রেফতার করল পুলিশ। রবিবারই স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাচারের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনিও মুন্নি সিংহের নাম করেন। বালুরঘাটের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিপুলকান্তি ঘোষ অভিযোগ করেছিলেন, ওই মানস সিং এবং তার বাবা মা বোন গুলমোহরে চাকরি করে মুন্নি বলে এক মহিলা, সবাই মিলে বাচ্চাটাকে পাচারের করার চক্রন্ত করেছিল।

তদন্তের দাবি স্থানীয়দের

সামান্য ঘুড়ি ছেড়া নিয়ে বিবাদের জেরেই কি খুন? সিবিআই তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীদের একাংশ। বাসিন্দাদের একাংশের সুরেই তৃণমূল কাউন্সিলরও বলেছেন, 'সামান্য ঘুড়ি নিয়ে এই খুন নয়। পিছনে কোনও চক্র আছে। পূর্ণাঙ্গ তদন্ত হোক।'

এদিন মৃত দীপের মৃতদেহ বাড়িতে আনা হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবার। সেখান থেকে এলাকাবাসী মিছিল করে মৃতদেহ শ্মশানে নিয়ে যায়।

শুধুই কি ঘুড়ি ছেঁড়া নিয়ে বিবাদের জেরে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে বালুরঘাট থানা। 

কয়েকমাস আগেই বীরভূমের শান্তিনিকেতনে এক শিশুকে অপহরণ করে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল। বালুরঘাটের ঘটনার মতোই সেক্ষেত্রেও পড়শি অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা।

আরও পড়ুন- মালদায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, সালিসিতে দেড়লক্ষে ‘ধর্ষণ’-মামলা প্রত্যাহারের বিধান ! কাঠগড়ায় তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget