এক্সপ্লোর

Dumdum News: জ্বলছে না রাস্তার আলো, বন্ধ জঞ্জাল তোলা, নর্দমা পরিষ্কার, এগিয়ে এলেন বিজেপির ৩ জয়ী প্রার্থী

BJP West Bengal: ওয়ার্ড অফিসে নিয়মিত আসতে বলুন কাউন্সিলরদের, চেয়ারপার্সনের কাছে দাবি দমদমের জয়ী বিজেপি প্রার্থীর। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন, প্রতিক্রিয়া বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থীর।

কলকাতা: গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল, ফল বেরনোর পরেই পুর পরিষেবা বন্ধের অভিযোগ। দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছে গেলেন বিজেপির ৩ জয়ী প্রার্থী। দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছলেন দমদম, রাজারহাট-গোপালপুর ও বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থী। জ্বলছে না রাস্তার আলো, বন্ধ জঞ্জাল তোলা, নর্দমা পরিষ্কার না করার অভিযোগ। ওয়ার্ড অফিসে নিয়মিত আসতে বলুন কাউন্সিলরদের, চেয়ারপার্সনের কাছে দাবি দমদমের জয়ী বিজেপি প্রার্থীর। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন, প্রতিক্রিয়া বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থীর। নাগরিকদের পরিষেবা দিতে বলা হয়েছে কাউন্সিলরদের, জানালেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরীর। সবাই মিলে সুস্থ পরিসরে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

দমদমের জয়ী বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী বলেন, 'নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গয় নাগরিক পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে রাতের স্ট্রিটলাইট জ্বলছে। জঞ্জাল সাফাই কর্মীরা নোংরা তোলা বন্ধ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় আবর্জনার স্তূপ জমছে। ড্রেন পরিষ্কারের পরিস্থিতি নেই। ড্রেন উপচে পড়েছে। আমরা চেয়ারম্য়ান ম্যাডামদের বললাম যে কাউন্সিলরদের বলুন যে তাঁরা যেন ওয়ার্ড অফিসগুলোয় প্রতিদিন এসে বসেন।'

বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায় বলেছেন, 'আইন মেনে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গিয়েছে। এবার আইনের শাসন শুরু হয়েছে। তাই কোনওরকম বেআইনি বিষয় মেনে নেওয়া হবে না। পরিষেবা যদি ঠিক মত দেন, তাহলে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সব কাউন্সিলরদের পাশে রয়েছে। আইন ভাঙলে তার পরিনাম কখনওই ভাল হবে না।' দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী জানিয়েছেন, 'সৌজন্যমূলক সাক্ষাৎ হল আজ। আমাদের সবাইকে সুষ্ঠুভাবে নিয়ম মেনে অফিস পরিচালনা করতে বলেছেন তিন বিধায়কই। প্রত্যেক কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন যে তাঁরা যেন নাগরিক পরিষেবা ঠিকভাবে দেন।

এদিকে, একইরকম অচলাবস্থার অভিযোগ উঠেছে কাঁথিতেও। সেখানে বিজেপির জয়ের পর এমন পরিস্থিতি তৈরি হতেই সেখানে বিজেপি সাংসদ গিয়ে পৌঁছলেন। এরপরই সেখানে জয় শ্রী রাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। কাঁথি পুরসভায় ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তৃণমূলের দখলে, বিজেপির হাতে রয়েছে ৪টি ওয়ার্ড। অধিকাংশ তৃণমূল কাউন্সিলরই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, দাবি বিজেপি কাউন্সিলর সুশীল দাসের। মানুষকে সুষ্ঠু পরিষেবা পাইয়ে দিতে আধিকারিকদের সঙ্গে কথা সৌমেন্দু অধিকারীর।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget