এক্সপ্লোর

Justice Amrita Sinha: 'এখনই কোনও টাকা দেবেন না', গ্রুপ সি- ডি-দের ভাতা সংক্রান্ত মামলার শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার

Calcuuta High Court on SSC Group C, Group D Case: গ্রুপ সি ও ডি-দের ভাতা সংক্রান্ত শুনানিতে সোমবার বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন তোলেন, 'এত তাড়াহুড়ো কিসের?'

সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুরু হয় বিক্ষোভ। এরপর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নামকরণ করা হয়েছে,  ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলাে দায়ের হয়েছিল। এদিন সেই মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। 

গ্রুপ সি ও ডি-দের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর বিচারপতি অমৃতা সিনহা বলেন, এখনই কোনও টাকা দেবেন না। সোমবার বিচারপতি অমৃতা সিংহ এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রশ্ন তোলেন, এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, রাজ্যের কাছে তা জানতে চান তিনি। 

রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন তৈরির কোনও অধিকার কি রাজ্যের আছে?' মামলার শুনানিতে সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 

সওয়াল জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চান, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’- এর আওতায় যারা ভাতা পাবেন তাঁরা কি বাড়িতে বসেই টাকা পাবেন, না কিছু কাজ করে তবে এই ভাতা পাবেন? রাজ্যের তরফে অবশ্য বলা হয় এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়, জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। 

এদিন রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। ২০ এবং ২৫ হাজার টাকার অঙ্কটা কী ভিত্তিতে নির্ধারিত করলেন? এদিন রাজ্যকে সেই প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। এর পাশাপাশি তিনি এও বলেন, 'কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল ?  সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এঁরা টাকা পেতে থাকবেন?' বৃহস্পতিবার এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget