এক্সপ্লোর

SSC Exam 2025: কাল SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা

School Service Commission: ৭ তারিখ নির্বিঘ্নেই শেষ হয়েছিল SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমে শূন্যপদ ছিল ২৩,২১২।

কলকাতা : কাল SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ-দ্বাদশে শূন্যপদ রয়েছে ১২,৫১৪। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। দুপুর ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত হবে পরীক্ষা । তবে, বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় থাকবে। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। ৭ তারিখ নির্বিঘ্নেই শেষ হয়েছিল SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমে শূন্যপদ ছিল ২৩,২১২।

৯ বছর পর SSC-র নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। পরীক্ষা পর্ব মেটার পর ওইদিন দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে SSC-র নবম-দশমের পরীক্ষা। প্রহসনের পরীক্ষা বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী

প্রায় ১৭ ধরনের দুর্নীতির অভিযোগ। যোগ্য-অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া। চাল থেকে কাঁকড় বাছতে না পারা। ২৬ হাজার চাকরি বাতিল। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। ৯ বছর পর নবম-দশম শ্রেণির জন্য SSC-র নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। কিন্তু, একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দেন অনেকেই। কেউ আবার ভেঙে পড়েন কান্নায়।

আঁটসাঁট নিরাপত্তা। নিয়ম মানার কড়াকড়ি। আয়োজনে সেরকম কোনও খামতি ছিল না। এমনকী, ২০১৬ সালে যে OMR শিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, গত রবিবার পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের...। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে SSC-র নবম-দশমের পরীক্ষা। ৯১ শতাংশ আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিনরাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজারের বেশি। 

কিন্তু মোটের উপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও, পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল, এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনও দুর্নীতি কেড়ে নেবে না তো 'হকের চাকরি'? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। যদিও এদিনের পরীক্ষা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

শুভেন্দু বলেন, "প্রহসনের পরীক্ষা। ত্রুটিযুক্ত পরীক্ষা। মমতার জন্য পরীক্ষা হয়নি। যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত। প্রহসনের পরীক্ষা। মমতা চাকরির পরীক্ষাও করবে না। চাকরিও দেবে না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget