এক্সপ্লোর

SSC Exam: 'হোক প্রতিবাদ' লেখা গেঞ্জি পরেই SSC পরীক্ষাহলে শর্মিষ্ঠা, কালো পোশাকে চিন্ময়, মেহবুবরা

SSC Recruitment: ৯ বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি! হাড়ভাঙা খাটুনির ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না, তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি ওঁরা!

কলকাতা: কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন। কারও আবার বুকে কালো ব্য়াজ। ৯ বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধলেন স্কুল সার্ভিস কমিশনকে। বাঁকুড়ায় 'হোক প্রতিবাদ' লেখা কালো গেঞ্জি পরে পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে পরীক্ষা দিলেন তিনি। শর্মিষ্ঠা বলেন, ''এই সরকার তো আমাদের নতুন করে লড়াই করতে শেখাল যে, অন্য়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্য়ায় করে সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার পাত্র আমরা নই।''

৯ বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি! হাড়ভাঙা খাটুনির ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না, তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি ওঁরা! চাকরিহারা শিক্ষক ও SSC পরীক্ষার্থী মেহবুব মণ্ডল বলেন, ''আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়, তার জন্য়ই আমরা এই কালো পোশাক পরে। টুম্পা দাস বলছেন, ''সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য় হচ্ছি পরীক্ষা দিতে।''

কোটি কোটি টাকার দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি!কিন্তু, অনিচ্ছাসত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে ৯ বছর পর, রবিবার অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক ফের বাধ্য় হলেন পরীক্ষায় বসতে। সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলছেন, ''(আমরা এই সিস্টেমের শিকার। আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষায় বসা। আমার চাকরিটা গেছে সরকারের জন্য। আমি আবার নতুন করে পরীক্ষা দিতে এসেছি। সে পাপ করেছে, তার দায় আমি ধুতে এসেছি।''

পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পরে আসেন কালো পোশাক! কারও বুকে কালো ব্য়াজ! চাকরিহারা শিক্ষক ও SSC পরীক্ষার্থী চিন্ময় মণ্ডল বলছেন, ''এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকত তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক। যারাই পাবে স্বচ্ছভাবে পাক। যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়।''

চাকরিহারা শিক্ষক কার্তিক আদক বলছেন,  ''যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে। সেখান থেকে ভাল থাকার আশা করাটাই মুর্খামি। সরকার ১০০ শতাংশ কেন, তার উপরেও যদি থাকে যত শতাংশ থাকবে টোটাল সরকার দায়ী।''

৯ বছর পর SSC-র নিয়োগের পরীক্ষা হল। সেই সঙ্গে চলল প্রতিবাদও। যা নিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। নতুন করে পরীক্ষা দিলেন! অন্য়ের দুর্নীতির শিকার হয়েছেন যাঁরা, তাঁদের চোখের জল আদৌ মুছবে তো? ফিরে পাবেন তো চাকরিটা?

নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন।

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget