এক্সপ্লোর

SSC Job Loss: আপাতত নবান্ন অভিযানের সিদ্ধান্ত স্থগিত চাকরিহারাদের, নেপথ্যে কী কারণ?

Nabanna News: নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।

কলকাতা: নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ (SSC Job Loss)। যদিও, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, সেই শিক্ষক-শিক্ষিকারা SSC অভিযানের ডাক দিয়েছেন। এদিকে, বেতন বঞ্চনার অভিযোগে ২১, ২২, ২৪, ২৫ এপ্রিল লাগাতার ৪ দিন রাজ্যজুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। 

নবান্ন অভিযানের সিদ্ধান্ত স্থগিত: নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশের পরপরই, ৫ এপ্রিল বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি সরকারি চাকরিতে স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ ও বঞ্চিতদের সুনিশ্চিত চাকরির দাবিতে নবান্ন অভিযানের ডাক দেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। তাঁদের দাবি ছিল, পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে, ২১ এপ্রিল নবান্ন অভিযান করবেন। সেই সিদ্ধান্ত সাময়িকভাবে বাতিল করে হাওড়ার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তারা।

যদিও, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, সেই শিক্ষক-শিক্ষিকারা SSC অভিযানের ডাক দিয়েছেন। প্রসঙ্গত, সেদিনই যোগ্যদের তালিকা প্রকাশিত হতে পারে। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, "২১ তারিখ লিস্ট বেরোতে পারে। ওদের তো প্রতিশ্রুতি দিতে পারি না। আদলত অবমাননা হবে। আইনজ্ঞের পরামর্শ নেব।''

২২ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। গত বৃহস্পতিবার অযোগ্য বলে চিহ্নিত না হওয়াদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সকুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও, অযোগ্যদের টার্মিনেশন লেটার না দেওয়া অবধি যোগ্য শিক্ষদের অনেকেই স্কুলমুখো হতে চাইছেন না। এই পরিস্থিতিতে যখন স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাব দেখা দিচ্ছে তখন দীর্ঘ বেতন বঞ্চনার বিরুদ্ধে ২১, ২২, ২৪, ২৫ এপ্রিল লাগাতার ৪ দিন রাজ্যজুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।

২৬ হাজার চাকরিহারাদের মধ্য়ে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিলেও গ্রুপ সি ও গ্রুপ ডি-র শিক্ষা কর্মীদের ক্ষেত্রে এমন কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এনিয়ে এদিন সুর চড়াল ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্য়ান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় সরকার বলেন, "স্কুল শুধু শিক্ষকরা চালাতে পারেন না। কেন গ্রুপ C, D-র ক্ষেত্রে হল না? পর্ষদকে কোর্টে যেতে হবে।'' শনিবার বারাসাত কাছারি ময়দান থেকে মিছিলে নামেন নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget