এক্সপ্লোর

SSC News: SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ

SSC News Update: SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষকের শূন্য পদ ১২,৪৪৫। চাকরিহারাদের অধিকাংশই রয়েছেন ইন্টারভিউ তালিকায়, সূত্রের খবর। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছে, সেখান থেকে কারা ইন্টারভিউতে ডাক পাবেন, অর্থাৎ ইন্টারিভিউয়ের জন্য কারা উপযুক্ত, তার একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের আগে হবে প্রার্থীদের ভেরিফিকেশন। প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। SSC-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি।                                                                                   

প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম ও একাদশ-দ্বাদশ, দুই স্তরে শিক্ষক নিয়োগের জন্যই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। এসএসসি- র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট আগেই প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলে, এসএসসি- র ইন্টারভিউয়ের রেজাল্ট। অর্থাৎ একাশ-দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউতে কারা ডাক পাবেন তাঁর তালিকা প্রকাশিত হয়েছে। এসএসসি- র ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। প্রায় ২০ হাজার প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়, খবর সূত্রের। ১:১.৬ অনুপাতে তালিকায় নাম প্রকাশিত হয়েছে। রাস্তায় বসে যে চাকরিহারারা চোখের জল ফেলেছেন, তাঁদের মধ্যে কারা ডাক পাবেন ইন্টারভিউতে, সেটাই এবার দেখার। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। 

যদিও সামগ্রিক তালিকা এখনও প্রকাশিত হয়নি। আজ রাতেই এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ থেকে শুরু হবে ভেরিফিকেশন পর্ব। ইন্টারভিউয়ের আগে এই নথি ভেরিফিকেশন পর্ব সম্পন্ন হবে। নবম-দশমের রেজাল্ট বেরনো এখনও বাকি রয়েছে। বর্তমানে এক একজন প্রার্থী নিজেদের রোল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন, তিনি ডাক পেয়েছেন কিনা। সম্পূর্ণ তালিকা পরে প্রকাশিত হবে। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য যাঁরা নতুন করে পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য, তাঁর তালিকা প্রকাশিত হয়েছে। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছিল। রেজাল্ট প্রকাশের পর ওয়েবসাইট অত্যন্ত ধীর গতিতে কাজ করছিল বলে অভিযোগ করেন পরীক্ষার্থীদের একটা অংশ।                                          

সেরা শিরোনাম

News Live Update : গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
Bankura Market: হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
Blood Bank Scam: রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ জানেন ?
Blood Bank Scam: রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ জানেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার এই পোর্টালটি নিয়ে কী আপডেট দিলেন মুখ্যমন্ত্রী? কত তথ্য জমা পড়েছে?
অন্নপূর্ণা যোজনার এই পোর্টালটি নিয়ে কী আপডেট দিলেন মুখ্যমন্ত্রী? কত তথ্য জমা পড়েছে?

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget