এক্সপ্লোর

SSC News: ফের বিতর্কে SSC ! অভিযোগ, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা

SSC Exam: এসএসসি- র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে কারা ডাক পাবেন প্রকাশ্যে এসেছে সেই তালিকাও। অভিযোগ, সেখানে নাম নেই চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। ২০ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাঁদের নাম নেই তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা এবার নবম-দশমের রেজাল্টে? 

প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, এসএসসি- র সেই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। নবম-দশমের পরীক্ষার এখনও রেজাল্ট বের হয়নি। তবে একাদশ-দ্বাদশের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এমনকি এরপর যাঁরা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। ইন্টারভিউ রাউন্ডের আগে হবে নথি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। শোনা যাচ্ছে, ১৮ নভেম্বর থেকে এই ভেরিফিকেশন পর্ব শুরু হতে পারে। 

এসএসসি- র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ রাউন্ডে ডাক পাওয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে পরই পরীক্ষার্থীদের একাংশের মধ্যে থেকে উঠেছে গুরুতর অভিযোগ। ২০১৬- র প্যানেল বাতিলের পর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যেসব চাকরিহারারা, তাঁদের অনেকেরই নাম নেই এই তালিকায়, এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, নাম না থাকাদের মধ্যে অনেকেই বেশ পরিচিত মুখ, যাঁরা প্রতিবাদ করেছিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, রাস্তায় বসে থেকেছেন দিনের পর দিন, অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় কখনও গর্জে উঠেছেন, কখনও বা হতাশায় চোখের জল ফেলেছেন। চাল থেকে কাঁকড় আলাদা করতে না পারায় এই চাকরিহারাদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। তবে তার আগে 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করেছিল এসএসসি কর্তৃপক্ষ। উদ্দেশ্য একটাই, সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে কোনও 'অযোগ্য' যেন নতুন করে পরীক্ষায় বসতে না পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র শিক্ষক নন, শিক্ষাকর্মীদের প্যানেলও বাতিল হয়েছে। তাঁদেরও নতুন করে পরীক্ষা হয়েছে নিয়োগের জন্য। আর তার আগেও 'অযোগ্যদের' একটি তালিকা প্রকাশ করেছিল এসএসসি। 

প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। SSC-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি। ১:১.৬ অনুপাতে তালিকায় নাম প্রকাশিত হয়েছে। ১০টি পদের জন্য ১৬ জনকে ডাকা হবে, এই নিরিখে প্রকাশিত হয়েছে তালিকা। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
Municipal Recruitment Scam: নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget