এক্সপ্লোর

SSC Exam 2025: পরীক্ষা দিয়ে হাতে পেলেন OMR শিটের প্রতিলিপি, তাও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিপ্রার্থীরা

SSC Recruitment Exam 2025: দীর্ঘ টালমাটালের পর রবিবার নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হল।

কলকাতা: আসল OMR শিট তো দূর, সংরক্ষণ করা হয়নি প্রতিলিপিও। ফলে আলাদা করা যায়নি ‘চাল ও কাঁকর’। নিয়োগ দুর্নীতি মামলায় গোড়া থেকেই সেই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রবিবার নবম ও দশমের পরীক্ষায় তার রেশ দেখা গেল। এদিন চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হল OMR শিটের প্রতিলিপি। ফলে সংশয় থাকলেও, স্বচ্ছতা নিয়ে কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন চাকরিপ্রার্থীরা। (SSC Recruitment Exam 2025)

দীর্ঘ টালমাটালের পর রবিবার নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হল। পরীক্ষায় বসলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। এর মধ্যে ভিন্ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন ৩১ হাজার। পরীক্ষা দিয়ে তাঁরা যখন বেরিয়ে এলেন, প্রত্যেকের হাতেই OMR শিটের প্রতিলিপি দেখা গেল। ফলে স্বচ্ছতা নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা। হাতে OMR শিটের প্রতিলিপি নিয়ে বেরিয়ে আসা এক তরুণ বলেন, “হতেও পারে। সরকারের উপর পূর্ণ আস্থা নেই। পুরোপুরি ভরসা করতে পারছি না। সুপ্রিম কোর্ট দ্বারা চালিত বলে কিছুটা আশ্বস্ত।” (SSC Exam 2025)

OMR শিটের প্রতিলিপি হাতে থাকায়, পরবর্তীতে দুর্নীতির ঘটনা এলে, নিজের মামলা নিজেই করতে পারবেন পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী বলেন, “আশা করি আর দুরীনিতি হবে না। স্বচ্ছতা বজায় থাকবে।” অন্য এক পরীক্ষার্থী বলেন, “এটা ভাল পদক্ষেপ। দেখা যাক কী হয়। তবে কিছুই বলা যায় না।” এবার থেকেই OMR শিটের প্রতিলিপি দেওয়ার রীতি চালু করেছে SSC. ১০ পর্যন্ত স্ক্যান করা কপি জমা থাকবে। হার্ড কপি সংরক্ষিত থাকবে দু’বছর পর্যন্ত। তাই স্বচ্ছতা বজায় থাকবে বলে আশাবাদী অনেকেই।

তবে নিজেদের আশ্বস্ত করলেও, রাজ্য সরকারের উপর ভরসা নেই বলে ক্ষোভ উগরে দিলেন অনেকেই। পরীক্ষা দিয়ে বেরনোর সময় এক তরুণী বলেন, “রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে। আমরা তার শাস্তি পাচ্ছি।” SSC-র উপর ভরসা রয়েছে কি না জানতে চাইলে বলেন, “একদমই নেই।”

এদিন SSC-র তরফে জানানো হয়, নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ ৩.৫ লক্ষ পরীক্ষার্থী নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। সমস্ত পরীক্ষার্থী, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দফতর এবং আধিকারিকদের অভিনন্দন। একাদশ-দ্বাদশের পরীক্ষাও যাতে কড়া নিরাপত্তায়, স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, তার সবরকম ব্যবস্থা করতে প্রস্তুত প্রশাসন’।

নিয়োগ দুর্নীতি মামলায় বার বার করে OMR শিটের উল্লেখ পাওয়া গিয়েছে। চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় জানায়,  আসল OMR বা অন্তত OMR-এর প্রতিলিপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্য়র্থ হয়েছে। সেই  অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় SSC. সেইমতো রবিবার ছিল শিক্ষক নিয়োগে নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget