এক্সপ্লোর

SSC Recruitment Scam: 'কাউকে বেরোতে দেব না', চাকরিহারা বিক্ষোভকারীদের 'হুঙ্কার' এসএসসি ভবনের সামনে

SSC Scam: আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের বিক্ষোভ। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন প্রচুর পুলিশ। 

কলকাতা : এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। রয়েছে তুমুল উত্তেজনা। এসএসসি ভবন থেকে বেরোতে যাচ্ছিলেন বেশ কয়েকজন কর্মী। তাঁদেরকেও বেরোতে দেওয়া হয়নি বলে খবর। বিক্ষোভকারী চাকরিহারার তাঁদেরও আটকে দিয়েছেন বলে শোনা গিয়েছে। সেই সঙ্গে চাকরিহারাদের মুখে শোনা গিয়েছে 'হুঙ্কার' - 'কাউকে বেরোতে দেব না'। সন্ধে থেকেই শিক্ষামন্ত্রী এবং এসএসসি- র চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। রীতিমতো হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁদের মুখে। 'ওএমআর কপি না দিলে উঠছি না', 'ললিপপ নিয়ে বাড়ি যাব না', 'চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাব', বলছেন চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের বিক্ষোভ। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। বাধা পেয়ে অবস্থান বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন প্রচুর পুলিশ। 

এসএসসি ভবনের বাইরে উঠেছে 'চোর' স্লোগান। রাতভর চেয়ারম্যানকে 'আটকে' রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা, এমনই শোনা গিয়েছে। আজ সন্ধে ৬টায় যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসি কর্তৃপক্ষের। কিন্তু রাত ৮টা বেজে গেলেও তালিকা আসেনি। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। 'ডেডলাইন' পেরোতেই ভাঙল 'ধৈর্য্যের বাঁধ'। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি চাকরিহারাদের। সাফ জানিয়ে দিয়েছেন 'আজই ফাইনাল ম্যাচ'। 

সূত্রের খবর এবং চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, আজ এসএসসি ভবনের ভিতর চাকরিহারাদের যে প্রতিনিধি দল বৈঠক করতে গিয়েছিল, তাদের মাধ্যমে খবর এসেছে যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ। এই খবর পেতেই এসএসসি ভবনের আচার্য সদনের সামনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। চাকরিপ্রার্থীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, 'সরকার তো বলেছিল সপ্তম কাউন্সেলিং পর্যন্ত বৈধ। তাহলে আজ কি যুক্তিতে বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ?' পরিস্থিতি সামাল দিতে আপাতত এসএসসি ভবন ঘিরে রেখেছে প্রচুর পুলিশবাহিনী। 

কোনও তালিকা প্রকাশ করল না এসএসসি কর্তৃপক্ষ। বৈঠক সেরে এসএসসি ভবন থেকে বেরিয়ে এমনই জানিয়েছেন চাকরিহারাদের এক প্রতিনিধি। তিনি এও জানিয়েছেন যে এসএসসি- র তরফে বলা হয়েছে, ফোর্থ কাউন্সেলিং থেকে সব কাউন্সেলিং বাতিল। যতদিন না সুরাহা মিলবে ততদিন এসএসসি ভবন ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। কর্মচারী থেকে চেয়ারম্যান কাউকে বেরোতে দেওয়া হবে। বিক্ষোভরতরা নিজেরাও যাবেন না কোথাও। এমনটাই জানানো হয়েছে চাকরিহারাদের প্রতিনিধি দলের তরফে। বন্ধ করে রাখা হয়েছে এসএসসি ভবনের দুটো গেট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget