এক্সপ্লোর

SSC Scam: Tainted বলে চিহ্নিত ৫.৪ হাজার, বাকি ২০ হাজারের চাকরি বাতিল কেন? কেন আলাদা করা গেল না যোগ্য-অযোগ্য?

Supreme Court: এদিন শীর্ষ আদালত ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে।

কলকাতা: হাইকোর্টের রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫২ জনের চাকরিই বাতিল করল শীর্ষ আদালত। নিয়োগে ব্য়াপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তাই সকলের চাকরিই বাতিল করা হয়েছে। কিন্তু চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য ও অযোগ্য বাতিল করা গেল না কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, একই ভাবে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকাতেও। এতদিন ধরে তদন্ত করেও কেন যোগ্য ও অযোগ্য আলাদা করা গেল না, প্রশ্ন তুলছেন চাকরিহারারা। এই প্রশ্নের জবাব দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম। (SSC Scam)

এদিন শীর্ষ আদালত ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে। সেই সঙ্গে আদালত জানিয়েছে, যাঁরা 'Tainted', অর্থাৎ যাঁদের চাকরি পাওয়া নিয়ে সন্দেহের যাবতীয় উপাদান মজুত রয়েছে, তাঁদের চার বছরের বেতনের টাকা ফেরত দিতে হবে। 'Tainted' হিসেবে এখনও পর্যন্ত ৫.৪ হাজারের মতো একটি সংখ্যা পাওয়া গিয়েছে। আর এখানেই প্রশ্ন যে, 'Tainted' চাকরি প্রাপকদের নির্দিষ্ট সংখ্যা যেখানে রয়েছে, সেক্ষেত্রে বাকিদের কেন বলি করা হল। (Supreme Court)

কিন্তু 'Tainted'-দের ধরেই যোগ্য-অযোগ্য বিচার করা সম্ভব নয় বলে দাবি করেছেন ফিরদৌস। এবিপি আনন্দে তিনি বলেন, "এভাবে সরলীকৃত করে দেখা ঠিক হবে না বিষয়টিকে। তিনটি বিভাগ থেকে Tainted-দের চিহ্নিত করা হয়েছে, ১) প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন, ২) ননলিস্টেট প্রার্থী যাঁরা চাকরি পেয়েছেন, ৩) CBI-এর উদ্ধার করা OMR শিটে যাঁদের নম্বর বাড়ানো হয়েছে। অনেকেই বলতে পারেন OMR শিট ধরেই হিসেব করা যেত। কিন্তু তা সম্ভব নয়।"

CBI-এর উদ্ধার করা OMR শিট ধরে কেন যোগ্য-অযোগ্য বাছাই করা গেল না, সে প্রসঙ্গে ফিরদৌস বলেন, "স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু তারা OMR শিটের ফিজিক্যাল কপি রাখেনি, মিরর ইমেজ পর্যন্ত তাদের সার্ভারে পাওয়া যায়নি। বরং গাজিয়াবাদে নাইসার এক আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেখানে জানা যায় ০ থেকে বেড়ে নম্বর কী করে ৫৩ হয়। ফলে চিহ্নিত সংখ্যার বাইরে অনিয়ম হয়ে থাকতে পারে। CBI জানিয়েছে, ইন্টারভিউয়ের নম্বরেও অনিয়ম হয়েছে। টাইপিং টেস্টেও হয়েছে অনিয়ম। OMR শিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এক সংস্থাকে।"

অর্থাৎ 'Tainted' হিসেবে যে ৫ হাজার ৪০০ মতো চাকরিপ্রার্থীকে চিহ্নিত করা হয়, তার বাইরেও অনেক অযোগ্য থাকতে পারে। ফিরদৌস জানিয়েছে, আদালত বার বার যোগ্য ও অযোগ্যের সঠিক সংখ্যা জানতে চায়। কিন্তু এই চিহ্নিতকরণ সম্ভব হয়নি। তাই যোগ্য ও অযোগ্যের মধ্যে পৃথকীকরণ সম্ভব হয়নি। শুধু তাই নয়, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড, তিন পক্ষ তিন রকমের তথ্য দিয়েছে। কেউ বলে, ৫৪৮৫, কেউ ৫১৮৯, কেউ ৪৩২৭। সংখ্যায় ফারাক থেকে যাচ্ছে। এর পর ইন্টারভিউয়েও অনিয়মের প্রশ্ন থেকে যাচ্ছে। বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, যার সংখ্যা পাওয়া যায়নি। নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সংখ্য়া লুকনোর চেষ্টা হয়েছে বলেও দাবি করেন ফিরদৌস। আদালতও জানিয়েছে, দুর্নীতি হয়নি শুধু, দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। 

২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে সর্বোচ্চ আদালত। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টের গত বছরের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, যাঁরা অন্য সরকারি দফতর থেকে এই চাকরিতে এসেছিলেন তাঁরা ৩ মাসের মধ্যে পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। ক্যানসার আক্রান্ত সোমা দাস ছাড়া বাকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কাজ করতে পারবেন না। তবে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানাল, ফৌজদারি মামলার ওপর এর প্রভাব পড়বে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget