এক্সপ্লোর

SSC Case: 'আমাদের পোষাতে হবে না, আমরা চাই...', চরমপন্থী আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের একাংশের

Mamata Banerjee: কাঁকর বাছতে গিয়ে চালের বস্তাই বাতিল। দুর্নীতির কথা এড়িয়ে অযোগ্যদেরও পাশে সরকার!

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আরও একটা রাত কাটালেন শহিদ মিনার চত্বরে খোলা আকাশের নীচে। বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য-অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাঁদের ভবিষ্যৎ কী, সে সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। এমনই দাবি তাঁদের মধ্যে অনেকের ।

এক চাকরিহারা এদিন বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, কিছু নির্দিষ্ট দাবি-দাওয়া নিয়ে। আমরা দিশেহারা। আমরা কোনও সঠিক দিশা দেখতে পাইনি তাঁর বক্তব্যে। আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে। কী পদ্ধতি-এ, বি, সি, ডি, ই সেটা তো আমরা জানি না। পদ্ধতি কী আছে আমাদের কাছে স্পষ্ট নয়। বারবার বলছেন, যোগ্যদের বাঁচাতে হবে, যোগ্যরা চাকরি ফিরে পাবেন। টার্মিনেট করা হবে না। বেতন পাবেন। আবার পরবর্তীতে বলছেন, যদি সুপ্রিম কোর্টে নেগেটিভ কিছু হয়, তাহলে দুই-তিন মাসের মধ্যে একটা কিছু ব্যবস্থা করব। তাঁদের পুষিয়ে দেওয়া হবে। হোয়াট ডু ইউ মিন ? দুই মাসেরটা পুষিয়ে দেবেন মানে ? আমরা কি পোষানোর জন্য বসে আছি ? আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী। আমরা পোষানোর জন্য বসে নেই। আমাদের পোষাতে হবে না। আমরা চাই, আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। উনি এটাও বলেছেন, এখন যোগ্যদেরটা ভাবছি। পরে অযোগ্যদেরটা ভাবব। এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন ? যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, সেই জিনিসটা গোটা রাজ্য, দেশ, এমনকী বিশ্বব্যাপী জানে। সেখানে উনি আবার অযোগ্যদের পক্ষ নিয়ে কথা বলছেন ? এটা হতে পারে না। ওঁর স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হওয়া দরকার। যে, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন। অযোগ্যদের নিয়ে ভাববেন মানে উনি কি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন ? কারণ, রাজ্য সরকারের দুর্নীতির জন্য় আজ আমাদের এই অবস্থা। আজ রাজ্য সরকার-এসএসসি-পর্ষদ-শিক্ষা দফতর...সমস্তটাই দুর্নীতিতে জড়িত। সবাই জেলে ভর্তি। তাঁরা জেল থেকে জামিনও পেয়ে যাচ্ছেন। ভুগতে হচ্ছে শুধু আমাদের মতো চাকরিহারাদের।"

তাঁর সংযোজন, "আমাদের দুটো-তিনটে দাবি আছে। এগুলো মানতেই হবে। আমরা চরমপন্থী আন্দোলনের দিকে যাচ্ছি। স্কুলে তো আমরা যাবই না। প্রথমত, মিরর ইমেজ আপনার কোথায় লুকিয়ে রেখেছেন, কোথায় আছে খুঁজে বের করুন। যে কোনও মূল্যে প্রোডিউস করুন। ওটা পারে আমাদের বাঁচাতে। দুই নম্বর, যোগ্য-অযোগ্য লিস্ট আলাদা করে সার্টিফাই করুক এসএসসি। সুপ্রিম কোর্টের দায়িত্ব নয়। এটা এসএসসির দায়িত্ব আলাদা করা। সেটা করে ওয়েবসাইটে এবং বিভিন্ন খবরের কাগজে পাবলিশ করা হোক। তৃতীয়ত, আমরা আর কোনও পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের কাছে ভলান্টারি সার্ভিস দেওয়াও অসম্মানজনক। আমার এগুলো করতে পারব না। আমরা চাই, যে কোনও মূল্যে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক।"   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget