এক্সপ্লোর

Partha Chatterjee: কাঁধে ব্যথা, ফুলেছে পা; অসুস্থ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়

West Bengal News: প্রেসিডেন্সি জেলের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে।

কলকাতা: অসুস্থ শিক্ষা দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, কাঁধে ব্যথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে পা ফুলে গেছে, আক্রান্ত হয়েছেন চর্মরোগেও। 

অসুস্থ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। প্রেসিডেন্সি জেলের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড বসানোর কথাও বলা হয়েছে। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছেন এসএসকেএম-এর চিকিৎসকরা। ওষুধ দেওয়ার পাশপাশি তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।                                            

সম্প্রতি, প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে 'শোন অ্যারেস্ট' দেখায় তারা। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরার পাশাপাশি, পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশ চালায় CBI। এই অবস্থায়, এরপর আদালতে দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে বাজেয়াপ্ত নথির মধ্যে চাকরিপ্রার্থীদের তালিকা রয়েছে। দেখা গেছে পার্থ চট্টোপাধ্য়ায় ২০১৪-র টেটের অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম নিজেই সুপারিশ করেছিলেন।শুধু তাই নয়, সেই তালিকা পাঠিয়েছিলেন এক আমলার কাছে। CBI-এর দাবি, অযোগ্যরা যে চাকরির পরীক্ষায় পাস করতে পারবেন না, তা ভাল মতোই জানতেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের রিপোর্টে CBI আরও দাবি করেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর করা সুপারিশ-তালিকায় নাম ছিল ৭৫২ জনের। এর মধ্যে ৩১০ জন চাকরিও পেয়েছেন। বাজেয়াপ্ত নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও পাওয়া গেছে বলে দাবি করেছে CBI। প্রায় আড়াই বছর আগে, ২০২২-এর ২৩ জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত করা নথি সামনে রেখে মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরাও করেন CBI অফিসাররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Nadia News: অশীতিপর বৃদ্ধাকে ধরে টেনে হিঁচড়ে বাথরুমে, সিসিটিভিতে ধরা পড়ল আয়ার অমানবিক আচরণ

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget