এক্সপ্লোর

SSC: ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও লড়াইয়ে সামিল হচ্ছি’, পাশে থাকার বার্তা আরও এক বিচারপতির

Calcutta Highcourt: পর্যবেক্ষণে বিচারপতি জানান, এটা হিমশৈলের চূড়া, গোটা হিমশৈল জলের নীচে। ভবিষ্যতের ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে, এঁরা কেমন শিক্ষক?

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) তদন্ত রিপোর্টে ভয়ঙ্কর পরিসংখ্যান। আগে আবর্জনা পরিষ্কার করুন, গোটা প্যানেল খারিজ করা উচিত। মন্তব্য হাইকোর্টের (High Court) বিচারপতি (Justice) বিশ্বজিৎ বসুর। 

পর্যবেক্ষণে বিচারপতি এও জানান, এটা হিমশৈলের চূড়া, গোটা হিমশৈল জলের নীচে। ভবিষ্যতের ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে, এঁরা কেমন শিক্ষক? সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যাতে অবৈধভাবে নিযুক্তরা অংশ নিতে না পারে, তার ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। একইসঙ্গে তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও সেই লড়াইয়ে সামিল হচ্ছি।                    

বুধবারই, কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে CBI। যার ছত্রে ছত্রে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যেমন, শূন্য হয়ে গেছে ৫৩,  এক হয়ে গেল ৫০, আবার ২ হঠাৎ করে হয়ে গেল ৫২! সিবিআইএর রিপোর্ট সম্পর্কে গ্রুপ D’র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নিচে আছে। ভয়ঙ্কর পরিসংখ্যান। এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোনও পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এনারা কেমন শিক্ষক?                                                

আরও পড়ুন, অপরাধীকে ধরতে হবে, শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি আরও বলেন, আমি জানি না এর শেষ কোথায়। আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে, তার ব্যবস্থা করা উচিত। দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে।

এর পাশাপাশি ১৮ই নভেম্বরের মধ্যে CBI’এর রিপোর্ট তলব করেছেন তিনি। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 

এদিকে, শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই ভাল কাজ করেছে। তাদের ধন্যবাদ। মূলচক্রীকে তারা খুঁজে বের করতে পারবে বলে আদালত আশাবাদী।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget