এক্সপ্লোর

SSC Scam : টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট, একাধিক গাড়ি, রকেট গতিতে উত্থান প্রসন্নর

CBI : আবাসনের অফিসের কর্মীর দাবি, প্রসন্নর সঙ্গে যোগাযোগের সূত্র ধরে আবাসনের পুজোয় এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা : নারকেলডাঙার টালির চালের ঘর থেকে প্রসন্নর রকেট গতিতে উত্থান।
এসএসসি-নিয়োগকাণ্ডে গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর ২দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। তবে গাড়ি ভাড়া দেওয়ার অফিস, গৃহশিক্ষক সেন্টার থেকে কীভাবে রকেট গতিতে উত্থান?

নারকেলডাঙায় টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট। একাধিক গাড়ি। স্থানীয়দের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে ধৃত প্রসন্নকুমার রায়ের কার্যত রকেট গতিতে উত্থান হয়েছে। নারকেলডাঙা মেন রোডে আইডিয়াল টিচার্স ইউনিট থেকে হোম টিউটর প্রোভাইড করা হত। যা ছিল প্রসন্ন রায়ের। গাড়ির ব্যবসার অফিস ছিল তাঁর। এলাকায় রাকেশ নামে পরিচিত ছিলেন।

টালির চালের  ভাড়াবাড়ির ঘরে ছোট থেকে বড় হয়েছেন বলেই জানান স্থানীয়রা। তাঁদের কথায়, কয়েক বছর আগে নিউটাউনের ফ্ল্যাটে চলে যায়। প্রসন্নর বাবা স্কুলশিক্ষক ছিলেন বলেই স্থানীয়দের বক্তব্য।

CBI সূত্রে দাবি, প্রদীপ সিংয়ের মতো প্রসন্নকুমার রায়ের বিরুদ্ধেও টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নিউটাউনের বলাকা আবাসনে মায়ের নামে ফ্ল্যাট রয়েছে স্কুলে নিয়োগ দুর্নীতিতে CBI’এর হাতে গ্রেফতার হওয়া প্রসন্নকুমার রায়ের। আবাসনের অফিসের কর্মীর দাবি, প্রসন্নর সঙ্গে যোগাযোগের সূত্র ধরে আবাসনের পুজোয় এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবছরও আবাসনের পুজোর সেক্রেটারি হয়েছেন প্রসন্ন। 

প্রসন্নর সঙ্গে আর কাদের যোগ রয়েছে? আর কতজন এরকম মিডলম্যান রয়েছেন? খতিয়ে দেখছে CBI। জেরা এগিয়ে প্রদীপের বস প্রসন্ন-র খোঁজ পায় সিবিআই। চাকরি-দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে সরাসরি যোগ ছিল এস পি সিনহার? সিবিআইয়ের দাবি, প্রসন্নর সংস্থার গাড়ি অন কল ডিমান্ডে ব্যবহার করতেন শান্তিপ্রসাদ সিন্হা। সল্টলেকে ভাড়া গাড়ির সংস্থা চালাতেন প্রসন্নকুমার রায়। সেই সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজ করতেন প্রদীপ সিংহ। প্রসন্নর সল্টলেকের অফিসেই তৈরি হত অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা। প্রদীপ-প্রসন্নকে জেরা করে মিলেছে তথ্য, খবর সূত্রের।

অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের সেতুবন্ধনের কাজ করতেন ধৃত প্রদীপ সিং। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহের মেল চালাচালিও হত। ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার মোবাইল ফোনে প্রদীপ সিংয়ের নাম ‘ছোটু’ বলে সেভ করা ছিল।প্রদীপের ডাক নাম হল ছোটু। দু’জনের হোয়াট্যসঅ্যাপ চ্যাটও পাওয়া গেছে। 

আরও পড়ুন- 'বস' প্রসন্ন-র নির্দেশে অযোগ্যদের তালিকা বানিয়ে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে পাঠায় প্রদীপ, দাবি সিবিআইয়ের

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget