এক্সপ্লোর

SSC: পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি

SSC Scam: নবম-দশম-একাদশ-দ্বাদশে ব্যাপক দুর্নীতি, মানল খোদ এসএসসি। হয় ইস্তফা, নয় পদক্ষেপ, অবৈধ চাকরিপ্রাপকদের হাইকোর্টের হুঁশিয়ারি।

সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, অবশেষে মানল এসএসসি। পরীক্ষায় শূন্য, এক, দুই পেয়েও কমিশনের সার্ভারে ৫০, ৫২, ৫৩? স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। 

নবম-দশম-একাদশ-দ্বাদশে ব্যাপক দুর্নীতি, এবার  মানল খোদ এসএসসি। হয় ইস্তফা, নয় পদক্ষেপ, অবৈধ চাকরিপ্রাপকদের হাইকোর্টের হুঁশিয়ারি। ‘নবম-দশমে ১৮৩জনের নিয়োগ অবৈধ, প্রত্যেকেরই ‍র‍্যাঙ্ক বদল!’ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, কোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন। 

কী জানান হয়েছে? 

  • ‘নবম-দশমে ৯৫২জন, একাদশ-দ্বাদশে ৯০৭জনের নম্বর বদল’
  • ‘০, ১, ২ পেয়েও কমিশনের সার্ভারে নম্বর ৫০, ৫২, ৫৩’
  • শূন্য, এক, দুই পেয়েও স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে ৫৩ নম্বর
  • অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক দাবি সিবিআইয়ের
  • ‘যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত’
  • ‘অবৈধভাবে চাকরিপ্রাপকরা ৭ নভেম্বরের মধ্যে ইস্তফা দেবেন বলে প্রত্যাশা করে আদালত’
  • ‘ইস্তফা না দিয়ে অবস্থানে অনড় থাকলে, কড়া পদক্ষেপ নেবে আদালত’
  • ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও সরকারি চাকরির আবেদনও করা যাবে না’

আরও পড়ুন, জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাশাপাশি, অবৈধভাবে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । তিনি বলেন, ‘দুর্নীতির ব্যাপকতা আতঙ্কিত করেছে, কার নির্দেশে? জানতে চাই। কার নির্দেশে ব্যাপক দুর্নীতি? সব নাম বলে দিন সুবীরেশবাবু। একজনের নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ-কল্যাণময়।' রাজ্যবাসী সেই একজনের নাম জানতে চায়, মন্তব্য বিচারপতির। সাদা খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর, তারাও কী চাকরি পেয়েছে? তা কমিশনকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট।                                        

অন্যদিকে, এদিন এবিপি আনন্দের একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ""আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়"।                              

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget