এক্সপ্লোর

SSC Scam: ‘মিরর ইমেজ আছে, তালিকা প্রকাশ সম্ভব, মেনেছেন SSC-চেয়ারম্যান’, রাতভর সেখানেই ধর্না চাকরিহারাদের

Kolkata News:২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। 

কলকাতা: চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। (SSC Scam)

বুধবার সকাল থেকে কলকাতা -সহ জেলা থেকে দফায় দফায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর পর বুধবার রাত ১০টা নাগাদ আচার্য সদনের ফটকের সামনে, বিধাননগর কমিশনারেটের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস আটকানো থাকতে দেখা যায়। আচার্য সদনের আশেপাশে এবং পাশের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনও রকম জমায়েত করা যাবে না। এর পাঁচ থেকে ছ'টি বিল্ডিংয়ের ব্যবধানেই রাতভর অবস্থান করেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। (Kolkata News)

ওই নোটিস দেখেই কিছুটা দূরে রাতভর অবস্থান করেন চাকরিহারারা। কেউ কেউ রাস্তার ধারে ফুটপাতে বসে থাকেন সারারাত, কেউ আবার ঠায় বসে থাকার পর কিছু ক্ষণের জন্য শুয়ে পড়েন। তাঁদের মধ্যে থেকে একজন বলেন, "আমরা দুশ্চিন্তার মধ্যেই আছি। আমাদের পরিবারও দুশ্চিন্তায়। আমাদের এভাবে পথে বসিয়েছে রাজ্য সরকার।" আর একজন বলেন, "সব হারিয়ে ফেলেছি।" চাকরিহারারা জানিয়েছেন, যত ক্ষণ পর্যন্ত আশার আলো না দেখতে পাচ্ছেন, তত ক্ষণ এই অবস্থান চলবে।

বৃহস্পতিবার মহামিছিল রয়েছে চাকরিহারাদের। শিয়ালদা থেকে মিছিল শুরু হবে। দুপুর ১২টার আগে থেকে জমায়েত শুরু হবে সেই উদ্দেশে। নাগরিক সমাজকেও মিছিলে আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। কিন্তু তাতে কি সমাধান হবে সমস্যার?  এক চাকরিহারা বলেন, "গতকাল SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, মিরর ইমেজ আছে। যোগ্যদের পৃথক, নির্ভুল তালিকা প্রকাশ সম্ভব। কবে প্রকাশ করবেন, কবে সিদ্ধান্ত বিবেচনা করে আবেদন জানাবেন, জানতে চাই। সেই উত্তর পাইনি। আমরা তাই SSC ভবনের সামনে আন্দোলনের বীজ বপন করেছি।"

ওই চাকরিহারা শিক্ষক বলেন, "আসল রোগ SSC-র অফিসে। তাই এেখানেই আন্দোলনের বীজ বপন করেছি। আপনারা প্রত্যেকে ভেদাভেদ ভুলে আসুন।" চাইলে SSC-ই মিরর ইমেজ প্রকাশ করতে পারে। তাই SSC-র দফতরের সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চাকরিহারারা। অন্য দিকে, রাতেই চাকরিহারাদের ধর্নাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, বিজেপি চাকরিহারাদের পাশে আছে। চাকরিহারাদের প্রতি পুলিশের আচরণকে নক্ক্যারজনক বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget