এক্সপ্লোর

SSC Tainted List : SSC-র 'দাগি'-তালিকায় দুই বিজেপি নেতার ভাই ও স্ত্রী, নাম রয়েছে সিপিএম নেতারও !

SSC Tainted List : বিরোধীরা কটাক্ষ করে বলছে,'দাগি'র তালিকা বাছতে তৃণমূল উজাড়! কিন্তু, 'দাগি' কি শুধু তৃণমূলেই? SSC-র প্রকাশিত তালিকায় খোঁজ মিলেছে বিজেপি-সিপিএম নেতাদের আত্মীয়দেরও!

সুদীপ চক্রবর্তী, ভাস্কর মুখোপাধ্য়ায় ও সমীরণ পাল, কলকাতা : SSC-র প্রকাশ করা চাকরিহারা 'দাগি'দের তালিকায় তৃণমূল-যোগের উদাহরণ ভুরি ভুরি। বিরোধীরা কটাক্ষ করে বলছে,'দাগি'র তালিকা বাছতে তৃণমূল উজাড়! কিন্তু, 'দাগি' কি শুধু তৃণমূলেই? SSC-র প্রকাশিত তালিকায় খোঁজ মিলেছে বিজেপি-সিপিএম নেতাদের আত্মীয়দেরও!

'দাগি'দের তালিকায় ১১২ নম্বরে রয়েছে একটি নাম। অনুপকুমার মৃধা।  যিনি উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক অসীমকুমার মৃধার ভাই।  ইসলামপুরের ধনতলা হাইস্কুলে শিক্ষকতা করতেন, ২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ার বিজেপি প্রার্থী ছিলেন অসীমকুমার মৃধা।  যদিও অসীমকুমার  বলছেন, 'বিচারাধীন বিষয়। এ বিষয়ে কিছু বলার নেই। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট যোগ্য় বিচার করে দোষীদের শাস্তি দেবে।'                              

দাগিদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে,বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই সকুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। লক্ষ্মী বিশ্বাসের স্বামী ও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের দাবি, 'আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার, তৃণমূল সরকার পরিচালিত এসএসসি ইচ্ছে করে এটা করেছে।' 

কলঙ্কের ছিটে কি তাহলে বিজেপির গায়েও লাগল? রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, 'বিজেপি নেতারা তো আর চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না! বিজেপি নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারে না! বিজেপির কোনও নেতার কোনও আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে, তাঁদের সরান সেখান থেকে। সেই নেতাকেও চিহ্নিত করুন। মনে রাখবেন, সেই নেতা চাকরিটা দেননি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, তাঁদের শাস্তি হওয়া উচিত।'              

দাগি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপিকেও খোঁচা দিচ্ছে সিপিএম। রাজ্য়সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন, ' তৃণমূল-বিজেপি একসঙ্গে চা খেতে খেতে দুর্নীতিটা করেছে। এদের মধ্য়ে কোনও পার্থক্য় নেই।'        
 
কিন্তু দাগিদের তালিকায় ১১৮৬ নম্বরে নাম রয়েছে, সিপিএম নেতা, বনগাঁ এরিয়া কমিটির প্রাক্তন সদস্য় রীতেশ ঘোষের। সেই 'দাগি' শিক্ষক বলছেন, 'সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্য়াখ্য়া করে, ইচ্ছাকৃতভাবে SSC যে কাজটা করেছে, এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয়, আমরা যাব।'এখন সিপিএম বা বিজেপি এই ঘটনার কী ব্যাখ্যা দেন, সেটাই দেখার।            

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget