এক্সপ্লোর

SSKM Hospital Chaos: এসএসকেএম হাসপাতালে ধুন্ধুমার, পরিবারকে না জানিয়ে কিশোরের দেহ মর্গে নিয়ে যাওয়ার অভিযোগ

SSKM Hospital Chaos: পরিবারের অভিযোগ, তাদের না জানিয়েই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিশোরের দেহ।

হিন্দোল দে, কলকাতা : হাসনাবাদের নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা। এসএসকেএম হাসপাতালে তুমুল উত্তেজনা। পুলিশ দেহ মর্গে পাঠাতে গেলে বাধা পরিবারের. গতকাল আচমকা নিখোঁজ হয় বছর পনেরোর কিশোর। প্রতিদিনই রবীন্দ্র সরোবর ক্রিকেট প্র্যাকটিসে আসত দেব। গতকালও রবীন্দ্র সরোবর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। রাতে না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতে মিনাখাঁয় খোঁজ মেলে ওই কিশোরের। প্রথমে প্রগতি ময়দান থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। প্রগতি ময়দান থেকে রবীন্দ্র সরোবর থানায় পাঠানো হয়। রবীন্দ্র সরোবর থানাও অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের। আজ দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। পুলিশের বিরুদ্ধে পরিবারকে না জানিয়ে দেহ মর্গে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। 

জানা গিয়েছে, মিনাখাঁর বাসিন্দা বছর ১৫- র ওই কিশোর প্রতিদিন রবীন্দ্র সরোবর এলাকায় ক্রিকেট শিখতে আসত। গতকাল সকালেও ক্রিকেট শিখতে আসছে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি সে। পরিবারের লোক প্রথমে যান প্রগতি ময়দান থানায়। জানা গিয়েছে, মালঞ্চ অঞ্চল থেকে বাস ধরে আসত কিশোর। পরিবারের অভিযোগ, প্রগতি ময়দান থানা কোনও অভিযোগ নেয়নি। সেখান থেকে তাদের পাঠানো হয় রবীন্দ্র সরোবর থানায়। সেখান থেকে পাঠানো হয় টালিগঞ্জ থানায়। একের পর এক থানায় ঘোরানো হয় কিশোরের পরিবারের লোকজনকে। কিন্তু কোথায় নেওয়া হয়নি অভিযোগ। 

পরবর্তীতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই কিশোরকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর যখন হাসপাতালের মেন বিল্ডিং থেকে মর্গের দিকে কিশোরের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যদের দাবি, তাদের না জানিয়েই পুলিশ কিশোরের দেহ মর্গে নিয়ে যাচ্ছিল। তাদের আরও অভিযোগ, কিশোরের দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের বিরুদ্ধে মৃতের পরিবারের অভিযোগ, একের পর এক থানায় ঘোরানো হলেও কিশোর নিখোঁজ থাকার ব্যাপারে তাদের কোনও সাহায্য করেনি পুলিশ। আর এইসব নিয়েই পুলিশের সঙ্গে এসএসকেএম হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় মৃত কিশোরের পরিবারের। পুলিশের দাবি, কোনও ব্যক্তি নিখোঁজ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পার হলে তারপর অভিযোগ দায়ের করা যায়। এক্ষেত্রে সেই সময় পার হয়নি। 

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget