এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

Agnimitra Paul On Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর, কী বললেন অগ্নিমিত্রা ?

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের মাঝেই বড় বার্তা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর।  "যোগ্য"দের জন্য কী বার্তা দিলেন  অগ্নিমিত্রা পাল ? 

আরও পড়ুন, সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

এদিন অগ্নিমিত্রা পাল বলেন,’ মা-বোনেদের একটু ধৈয্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে। তাই সবাইকে অনুরোধ করছি, একটু ধৈয্য ধরুন। যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই সুবিধা পাবেন।' এরপরেই তিনি অভিযোগ জানিয়ে বলেন,' তারপরেও বলতে খারাপ লাগছে, ভিতরে অনেকেই তৃণমূলের সব বসে রয়েছেন। যারা অনেক গন্ডোগোলও পাকাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। ..দেখে দেখে যারা যোগ্য, তাঁদেরকে না দিয়ে, যারা অযোগ্য তাঁদেরকে দিচ্ছে। সেই কারণে যোগ্য, যারা তাঁরা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ...।' তবে  'সব ঠিক হয়ে যাবে’ বলেই আশ্বাস রাজ্যের মন্ত্রীর।

মূলত, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ। কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। পূর্ব বর্ধমানের গুসকরাতেও প্রতিবাদ। হুগলির চন্ডীতলায় বিডিও অফিসে বিক্ষোভ। জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও চলে প্রতিবাদ। বৃহস্পতিবার বালুরঘাটে মন্ত্রী মালতীর বাড়ির সামনে জড়ো হন মহিলারা। বনগাঁয়  কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। দুর্গাপুরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আবেদনকারীদের। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ থেকে আধিকারিকদের। 'আমাদের ভেরিফিকেশন করে নিয়ে এসেছে, এখন আবার বলছে হবে, কত বার ভেরিফিকেশন হবে', প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ির এক তরুণী।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন,'  ২০ তারিখ থেকে, একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন, যে কোনও অনুপযুক্ত লোক, এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন, আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দফতর করতে থাকবে।.. আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম, তৈরি হয়েছে, প্রত্যেক মাসে, দ্বিতীয় সপ্তাহে,আপনাদের কারও কাছে যেতে হবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের টাকা এসে যাবে।  এবং কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে, আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর, সহযোগিতা নেবেন।  ‘

Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget