এক্সপ্লোর

Agnimitra On Indranil Sen Arrested:"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

Agnimitra Paul on Indranil Sen Arrested : প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  অগ্নিমিত্রা পাল

কলকাতা: ধৃত প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিয়ে যাওয়া হল আদালতে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গতকাল গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। গতকাল ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন। এদিন ইন্দ্রনীল সেনকে নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  অগ্নিমিত্রা পাল। 

আরও পড়ুন, কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত

অগ্নিমিত্রা পাল বলেন, শুধু যে ইন্দ্রনীল সেন কোটি কোটি টাকা, ৮০ কোটি টাকা এর থেকে সরিয়েছেন, তা নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীও তো ওনার সঙ্গে, গান করতেন, একই স্টেজ শেয়ার করতেন। একই গাড়িতে চলতেন। তাঁরা খুবই ক্লোসড ছিলেন।  প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এটার বিষয়ে নেই, সেটা তো আমরা ওইভাবে বলতে পারব না। তদন্ত হোক। আর সে যেই হোক, ইন্দ্রনীল সেনই হোক….কিন্তু আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত।একজন শিল্পী মানুষ আজকে যদি এইরকম কোরাপড (দুর্নীতিতে জড়িয়ে যায়) এইরকম, এইভাবে চিটিংবাজি করা..ইউনেস্কোর নাম নিয়ে চিটিংবাজি করা..মূলত চিটিংবাজি….কিন্তু কী করবেন, টিএমসি মানেই তো চিটিংবাজি করার দল, সেখানে তো কিছু করার নেই। 

কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় তৃণমূল জমানার তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্দ্রনীল সেন। তৃণমূল সরকারের আমলে ২ বারের বিধায়ক। ২০১৬ থেকে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যেত তাঁকে। বিভিন্ন অনুষ্ঠানে ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গানের জগতে থাকাকালীন কিছুটা বাম ঘেষা ছিলেন ইন্দ্রনীল সেন।

২০১১ সালে সরকার পাল্টে গেল। তারপর হঠাৎই ইন্দ্রনীল সেনের পরিবর্তন ঘটল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়পন্থী হয়ে গেলেন।২০১৪ সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে হারলেন। তারপর চন্দননগর থেকে জিতলেন। মন্ত্রী হলেন। ইন্দ্রনীল সেন তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বৃত্তে। কিন্তু, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে চন্দননগর কেন্দ্র থেকে ১৩ হাজার ৪৪১ ভোটে পরাজিত হন ইন্দ্রনীল সেন। রাজ্য়ে পালাবদলের পর থেকেই আবার সুর পাল্টাতে শুরু করেছিলেন ইন্দ্রনীল সেন। কৌশলে রাজনীতি থেকে দূরত্ব বাড়ানোর ইঙ্গিতও দেন তিনি।ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাসের নামে কোটি কোটি টাকার দুর্নীতির মামলায়, সেই ইন্দ্রনীল সেনকে এবার গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget