এক্সপ্লোর

INTTUC: 'মতান্তর হতে পারে, ঐক্য নষ্টে চেষ্টা করলেই বাদ' INTTUC-এর দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা ঋতব্রতর

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, একটা বড় পরিবারে থাকতে গেলে মতান্তর হতেই পারে। কিন্তু ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সংগঠনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিলেন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে বিদ্যুৎ দফতরের শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন তিনি। তৃণমূলের জেলা সভানেত্রীও ঐক্যের বার্তা দিয়েছেন। যা শুনে কটাক্ষ করেছে বিজেপি। 

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, একটা বড় পরিবারে থাকতে গেলে মতান্তর হতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে মতান্তর হোক, একশোবার মতান্তর হোক। কোনও সমস্যা নেই। কিন্তু মনান্তর যাতে না হয়। যাঁরা ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে।

সংগঠনকে ঐক্যবদ্ধ করতে এভাবেই কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন কারণে একাধিক জায়গায় INTTUC’র মধ্যে বিবাদ সামনে এসেছে বহুবার। কখনও শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্বকে মানতে অস্বীকার করার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। কখনও সংগঠনের কর্মসূচি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই অবস্থায় সংগঠনকে ঐক্যবদ্ধ করতে কড়া বার্তা দিলেন INTTUC’র রাজ্য সভাপতি।

জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, একটি নির্দিষ্ট জায়গায় সংগঠনের নামে একটিই ইউনিয়ন থাকবে।

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, চায়ের ক্ষেত্রে আইএনটিটিইউসির নামে একাধিক ইউনিয়ন হয়েছে, আমরা একটা সিঙ্গল ইউনিয়ন তৈরি করেছি, যাতে একটি ইউনিয়ন থাকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে বলছি। সভামঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন জেলা তৃণমূল সভাপতিও। 

জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি মণ্ডলের কথায়, ওদের মধ্যে তোলাবাজি, ভাগ বাঁটোয়ারার লড়াই চলছে, ২ মাস পর তৃণমূল, তৃণমূলকে খুন করবে, কে কত কামাতে পারবে তার কম্পিটিশন চলবে।

এদিকে, INTTUC’র সভামঞ্চ থেকে ফের বিজেপির বিরুদ্ধে রাজ্যভাগ করার চেষ্টার অভিযোগ তোলেন তৃণমূল নেতারা। যা নিয়ে গেরুয়া ব্রিগেডের পাল্টা জবাব, দীর্ঘদিন ধরেই বঞ্চিত উত্তরবঙ্গ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget