এক্সপ্লোর

Calcutta High Court: 'স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আইনত ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়', জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

VC: বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকলে ছাত্র ভোট সম্ভব নয়। আইনি বাধার কথা উল্লেখ করে হাইকোর্টে জানাল রাজ্য সরকার।

সৌভিক মজুমদার, কলকাতা: 'স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আইনত রাজ্যের সব কলেজে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়', প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate general)। রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। সেই কারণেও এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়, জানালেন অ্য়াডভোকেট জেনারেল। রাজ্যের প্রায় ৫০০ কলেজের ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়ে মামলা দায়ের । মামলা দায়ের করেন প্রেসিডেন্সির এক ছাত্র রিশভ সাহা ।  সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মামলার শুনানি ২ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। । 

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকলে ছাত্র ভোট সম্ভব নয়। আইনি বাধার কথা উল্লেখ করে হাইকোর্টে (Calcutta High Court) জানাল রাজ্য সরকার। রাজ্যের প্রায় পাঁচশো কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সম্প্রতি আদালতে জনস্বার্থ মামলা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ঋষভ সাহা। আদালতের হস্তক্ষেপের আবেদন জানান মামলাকারী। এর প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্রভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্য সরকারের কাছে হলফনামাও তলব করা হয়।  

মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত, রাজ্যের সব কলেজে আইনত ছাত্র সংসদ নির্বাচন অসম্ভব। রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন। সেটাও এই মুহূর্তে ছাত্র ভোট করাতে না পারার একটা কারণ। কলেজে ছাত্র ভোট নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করায়, হাইকোর্ট নির্দেশ দেয়,সুপ্রিম কোর্টে শুনানির পর, এই মামলা শোনা হবে। ২ সপ্তাহ পর মামলার শুনানি। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, মঞ্চ থেকে পুজোর পরই কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। 

তার আগে পঞ্চায়েত ভোটের পরই হবে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস শোনা গেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখে।এরপরই ছাত্র ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে, ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সর্ব্বোচ্চ আদালতই সার্চ কমিটি তৈরি করে দেবে।  এবার হাইকোর্টে ছাত্র-ভোট সংক্রান্ত মামলায়, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার প্রসঙ্গ টেনে রাজ্য সরকার জানাল, স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে, ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget