এক্সপ্লোর

Student Union Election: কলেজে ভোট না হওয়াই প্রাক্তন TMCP নেতার দাপটের কারণ? কসবাকাণ্ডে উঠছে প্রশ্ন

Kolkata News: যাদবপুরে ২০২০ সালে এবং প্রেসিডেন্সিতে ২০১৯ সালে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়েছে।

কলকাতা: কসবায় কলেজের মধ্য়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এই কলেজেরই প্রাক্তন TMCP নেতা এবং তৃণমূলকর্মী। প্রশ্ন উঠছে, এক প্রাক্তন TMCP নেতার কলেজে এই দাপট কীকরে? অনেকে বলছেন, বছরের পর বছর কলেজগুলোতে ছাত্র ভোট না হওয়াই এর অন্য়তম কারণ। 

কসবায় আইন কলেজের ভিতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। যা ঘিরে উত্তাল রাজ্য়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই কলেজেরই প্রাক্তনী, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্র। যার সঙ্গে তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রীর একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্ত সম্পর্কে খোদ নির্যাতিতাই FIR-এ লিখেছেন,  কলেজের TMCP ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্য়ন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। TMCP ইউনিটে সে সবাইকে পদ দেয়। এখানেই প্রশ্ন উঠছে, কলেজে একজন প্রাক্তনীর এই দাপট, এই প্রভাব কী করে? তৃণমূল যোগের কারণেই কি এত প্রভাবশালী? শিক্ষাবিদদের মতে, এটা একটা কলেজের ছবি নয়। কলকাতা এবং রাজ্য়ের বিভিন্ন কলেজে গেলে দেখা যাবে প্রাক্তনীদের দাপাদাপির একই ছবি। আর এর এক এবং একমাত্র কারণ বছরের পর বছর, ছাত্র সংসদের নির্বাচন না করানো। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "ছাত্র সংসদ ভোট ৮ বছর ধরে হচ্ছে না। এটা হলেই ঝামেলা শুরু হয়ে যায়। প্রতি বছর বলা হয়, হবে হবে। আগে হলে এই সমস্য়া হত না। বহিরাগতদের দাপট।''

২০১৭-র জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে দুটো পঞ্চায়েত নির্বাচন, দুটো লোকসভা নির্বাচন, একটা বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন, পুরসভার নির্বাচন হয়েছে। হয়নি শুধু ছাত্র ভোটটাই। যাদবপুরে ২০২০ সালে এবং প্রেসিডেন্সিতে ২০১৯ সালে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। কিন্তু, আর কোনও প্রতিষ্ঠানে ২০১৭ সালের পর ৮ বছর ধরে ছাত্র ভোট হয়নি। বিশেষজ্ঞদের মতে, এর ফলেই কলেজে কলেজে তৃণমূলের বর্তমান থেকে প্রাক্তন ছাত্রনেতাদের এই অবাধ দাপট।

মার্চ মাসে, এই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছিলেন, একটা অবস্থান নিতে হবে। ছাত্র নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। কিন্তু, তারপরও ছাত্র সংসদের নির্বাচন কবে হবে, তার কোনও দিশা আপাতত নেই। বছরের পর বছর ধরে ছাত্রভোট না করানো নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেস নির্বাচনে বিশ্বাস করে না। কলেজ সংসদগুলো তৃণমূলের দখলে। নির্বাচন করালে তৃণমূল তৃণমূলকে খুন করবে। সেই পরিস্থিতি এই সরকার দেখতে পারবে না। এখন সব দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। এরকম বিকৃত মনস্ক, সামাজিক ব্যাধি সম্পন্ন মানুষ তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget