এক্সপ্লোর

Suvendu Adhikari: 'যিনি অপমান করেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করব', মতুয়া মেলা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, 'গুরুচাঁদ ঠাকুরকে যিনি অপমান করেছেন, তাঁকে গণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করব'।

নদিয়া: নবদ্বীপে মতুয়া মেলা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, 'গুরুচাঁদ ঠাকুরকে যিনি অপমান করেছেন, তাঁকে গণতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করব। নাগরিকত্বের দাবিতে মতুয়ারা পথে নেমেছে, সবাইকে নামতে হবে। বাংলাদেশে গিয়ে প্রণাম জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)'।

মতুয়াদের অনুষ্ঠানে শুভেন্দু: উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে আজ মতুয়াদের (Matua) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। নদিয়ার (Nadia) নবদ্বীপের (Nabadwip) ভালুকার কানাই নগরে মতুয়া সনাতনী ধর্মীয় মহাজাগরণ মেলায় প্রধান অতিথি হিসেবে শুভেন্দুর সঙ্গে ছিলেন শান্তনু ঠাকুরও। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিরোধী দলনেতার উপস্থিতিতে বিশেষ উৎসাহী আয়োজকরা। মতুয়াদের সর্বভারতীয় সংগঠনের নবদ্বীপ ব্লক কমিটির তরফে এই মেলার আয়োজন করা হয়। সেখানেই মমতার উদ্দেশে আক্রমণ শানান তিনি।

ক্ষমা চাওয়ার দাবি: এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, ১৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযান হবে। ধর্মগুরুর নামের ভুল উচ্চারণের প্রতিবাদে, হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক মতুয়া পরিষদ। একই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও। মতুয়ারা তৃণমূলের সঙ্গেই আছে। দাবি করেছেন কুণাল ঘোষ। 

মুখ্য়মন্ত্রীর মতুয়া-ধর্মগুরুর নামের ভুল উচ্চারণের প্রতিবাদে, পথে নেমেছে মতুয়া সম্প্রদায়ের একাংশ। এবার এনিয়ে একেবারে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিল তারা। পাল্টা মতুয়াদের একাংশকে নিয়ে রাজনীতির চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল।

বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়, মতুয়াদের ধর্মগুরুর নাম উচ্চারণে ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তা স্বীকারও করেন তিনি। কিন্তু, এই ইস্য়ুকে হাতছাড়া করতে নারাজ বিজেপি।  এই ইস্য়ুতে বিতর্কের জল আরও কতদূর গড়ায়, সেটাই দেখার।

কী বলেছিলেন মমতা: ভোট এলেই মতুয়ারা বিজেপির বন্ধু হয়ে যায়। ক্য়া ক্য়া করে চিৎকার শুরু হয়ে যায়। সরাসরি বিজেপি নিশানা করলেন তৃণমূল নেত্রী। জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবির।মুখ্যমন্ত্রীর মতুয়া ধর্মগুরুদের ভুল নাম বলা নিয়ে অব্যাহত বিতর্ক।

আজ উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বিক্ষোভ দেখাল মতুয়াদের একাংশ। তৃণমূল ভোট চাইতে এলে মতুয়াদের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তবে বিষয়টি নিয়ে চলছে চাপানউতোর। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। বিষয়টি নিয়ে পথে নামবেন বলে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget