এক্সপ্লোর

Humayun on Sudip : 'কীসের লোভে তৃণমূল ছেড়ে এনডিএতে সুদীপ বন্দ্যোপাধ্যায়'? বড় মন্তব্য করলেন হুমায়ুন কবীর

Humayun Kabir On Sudip Bandyopadhyay : ১৪ জুন রবিবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ জানিয়েছিলেন যে তাঁরা ত্রিপুরার দল NCPI- তে যোগ দিচ্ছেন। এদের মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপকে নিয়ে বড় মন্তব্য করেন হুমায়ুন কবীর।

কলকাতা : বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সই জাল কাণ্ড তৃণমূলকে একেবারে ছারখার করে দিয়েছে। দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। একদিকে যখন তৃণমূলের বিধায়করা বিদ্রোহী ব্লক তৈরি করে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। ঠিক তখন ১৪ জুন রবিবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ জানিয়েছিলেন যে তাঁরা ত্রিপুরার দল NCPI- তে যোগ দিচ্ছেন। NDA- এর জোট শরিক হিসেবে কাজ করবেন তাঁরা। এই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। এবার জানা যাচ্ছে, এই ২ জন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন। 

তৃণমূলের ছ’বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিও হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের চিঠিতে শেষ সইটা করেছেন তিনিই। বিদ্রোহী এই ২০ জন সাংসদ রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি জমা দিয়ে জানিয়ে দেন যে, তাঁরা নতুন দলের সঙ্গে জুড়ে যাচ্ছেন এবং সংসদে সমর্থন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে। এবিপি আনন্দ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মোদীর সঙ্গে থাকব বলেই এখানে যোগ দিয়েছি এখনই এমন কিছু বলব না।’’ তবে NDA শরিকে যোগ দেওয়ার পর এবার লড়াই শুরু তৃণমূলের সম্পত্তি ও প্রতীক নিয়ে। কার হাতে থাকবে এই অধিকার? মালিকানায় কে? এটার লড়াই হবে হাইকোর্টে, এমনটাই জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন তোলপাড় চলছে।                          

আরও পড়ুন - তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়? এই বিজেপি নেতার বাড়িতে বৈঠক

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এভাবে পাল্টি খাওয়াকে অনেকেই ভাল চোখে দেখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বিশ্বস্ত সৈনিক হয়ে কেন এই সিদ্ধান্ত তা নিয়েও ভাবাচ্ছে অনেককে। তবে সুদীপের NDA যোগ নিয়ে হুমায়ুন কবীর কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি জানান, ''উনার যদি ন্যূনতম ও সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকত তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অন্য দলে যেতেন না। এই ৮০ বছর বয়সে কিসের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে একটি অনামী দল, যাকে কেউ চেনেনা, জানেনা সেই দলের লিডারশিপ করতে যাচ্ছে ? শুনছি আগামীদিনে নাকি NDA-কে সমর্থন করবে। এক পা ডাঙায় আর এক পা পাড়ে রেখে যোগ দিচ্ছেন। তিনি আবার নাকি কেন্দ্রের মন্ত্রী হবেন।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget