এক্সপ্লোর

Sudip Banerjee :' সুদীপ একদম সুস্থ..', জানালেন খোদ সাংসদের স্ত্রী, মানতে নারাজ কুণাল ! কেন মনে করালেন 'সাধন পাণ্ডের' কথা ?

Kunal Attacks Nayna Sudip Banerjee : 'সুদীপদা অসুস্থ..', কুণালের দাবি মানতে নারাজ সাংসদের পত্নী, 'সাধন পাণ্ডের' কথা কেন মনে করালেন শাসক নেতা ?

অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা: দলের সিনিয়র নেতার আরোগ্য কামনা করে একটা এক্স পোস্ট। আর তাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব-রোগের চেনা উপসর্গ সামনে চলে এল! তৃণমূল নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা ঘিরে শাসকের ঘরেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর! 
 
রবিবার সকালে এক্স হ্যান্ডলে এই পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই, দলের মুখপাত্র ঋজু দত্ত আবার এক্স হ্যান্ডলে একটি এক্সপোস্ট করেন। তাতে লেখা হয়। উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। 
 
এরপর একেবারে আক্রমণাত্মক পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সকালে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম, ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দু'চারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশ মেজাজে। আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়??? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না। উনি সুস্থ থাকুন। সসম্মানে স্বপদে পার্টির কাজ করুন। এর জন্য জোর করে সুস্থ সাজিয়ে রাস্তায় ঘুরিয়ে ছাগলগুলো যেন ওঁর 'উপকার' না করে। এইসব কিছু গরু, ছাগল, কুকুর, বেড়ালের জন্যই যে কোনও সংগঠনে সমস্যা হয়। এরা ফেসবুকে বিপ্লবী। আর নিজস্বার্থে তেলবাজিতে।

পাল্টা ঋজু দত্ত এবার এক্স পোস্টে লেখেন, 'যারা ভোটের সময় দলের সাথে বেইমানি, গদ্দারি করে...তাদের মত মানুষ হওয়ার থেকে দলের অনুগত কুকুর হওয়া অনেক ভাল।'উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সোশাল মিডিয়া সেলের আহ্বায়ক প্রভাত তিওয়ারি আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, উত্তর কলকাতার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। এবিষয়ে জানতে চাওয়া হলে, নয়না বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ আছেন।

আরও পড়ুন, ‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; 'পিসি-ভাইপোর নাটক শুরু..'

চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন , না, না। হি ইজ ওকে। হি ইজ ফাইন। ভাল আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা? এখন শারীরিক সমস্যা কিছু নেই। কিছুই নেই। কাল আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছেন। আমরা সকাল থেকে সেই সব নিয়ে পড়ে আছি। কাজ করছি। কুণালদার কাছে নিশ্চয় কোনও মিস ইনফরমেশন ছিল। তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, উত্তর কলকাতার জেলা সভাপতি হতে চান কুণাল। সুদীপ ওই পদে রয়েছেন। সুদীপ-কুণাল সংঘাত সুবিদিত। সুদীপ অবসর নিলে কুণালের লক্ষ্য পরিষ্কার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: 'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?
'আমাদের বাংলাদেশ থেকে মদত করে', বাড়িতে আর কী কী 'গোপন কথা' বলেছিল এই 'বোরখাওয়ালি'?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget