এক্সপ্লোর

Sujan Chakraborty : ঘাটে ঘাটে টাকা গেছে, কালীঘাটে গেলে সব পাওয়া যাবে : সুজন

Manik Bhattacharya Issue : হোয়াটস অ্যাপ চ্যাট ঘিরে কি ক্রমেই তদন্তকারীদের জালে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য?

প্রকাশ সিনহা, রাজীব চৌধুরী,  উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে একের পর এক তৃণমূল নেতার নাম। পার্থ চট্টোপাধ্যায়ের পর গ্রেফতার বিধায়ক মানিক ভট্টাচার্যও। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলায়, একের পর এক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার উপর নজর কেন্দ্রীয় এজেন্সিগুলি । অবৈধভাবে স্কুলে নিয়োগ নিয়ে এক প্রভাবশালী নেতার আপ্ত সহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল মানিক ভট্টাচার্যর। তাঁর মোবাইল ফোন ঘেঁটে এই তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও দাবি, ২০ জন করে চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠিয়েছিলেন কয়েকজন বিধায়ক। এইসব তথ্য সামনে আসার পর থেকেই বিরোধীদের আক্রমণের মুখে শাসক দল।

কে RK? DD’ই বা কে? 
হোয়াটস অ্যাপ চ্যাট ঘিরে কি ক্রমেই তদন্তকারীদের জালে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য?  তাঁর ওপর কি ইডি’র চাপ ক্রমেই বাড়ছে? মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর থেকে সবার মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরছে তা হল, কে RK? DD’ই বা কে? হোয়াটস অ্যাপ চ্যাটে কাদের সঙ্গে কথা হত মানিক ভট্টাচার্যর?

এরইমধ্যে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের মোবাইল ফোন ঘেঁটে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, অবৈধভাবে স্কুলে নিয়োগ নিয়ে এক প্রভাবশালী নেতার আপ্ত সহায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল মানিক ভট্টাচার্যর।

আপ্ত সহায়ক ও মানিকের কথোপকথন 
সেখানে ওই আপ্ত সহায়ক জানতে চেয়েছিলেন - লিস্টের কী হল? উত্তরে মানিক জানান - পাঠিয়ে দিয়েছি। তারপর পরপরই মানিক বলেছিলেন - কাল ফিরে দেখা করতে চাই।  অন্যদিক থেকে উত্তর আসে - দুপুর ২টোর পর ফোন করুন।
মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে একটি CD-ও বাজেয়াপ্ত করেছিল ED। সূত্রের দাবি, সেই CD-র মধ্যেই একটি চিঠি রয়েছে। যেখানে বিধায়কদের কাছ থেকে ২০ জন করে চাকরিপ্রার্থীর নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। অনেক বিধায়ক সেই অনুযায়ী নামের তালিকাও পাঠিয়েছেন বলে ED সূত্রে দাবি করা হয়েছে। এখন সেই সব বিধায়ককে কীভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, তা জানতে আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুজন, রাহুলের প্রতিক্রিয়া 
বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, ' শুধু আপ্ত সহায়ক নন, তৃণমূলের সবাই দুর্নীতি করেছে। মানিক ভট্টাচার্য চেয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচবে। ওকে ধরলে সবাই ফাঁসবে। এই টাকা তো একা খায়নি। ওকে ধরছে মানে সবাই ফাঁসবে। চূড়ায় পৌঁছনো যাবে।' 

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য,  সুজন চক্রবর্তী বলেন, ' ঘাটে ঘাটে টাকা গেছে, কালীঘাটে গেলে সব পাওয়া যাবে, এমন একটা সময় এসেছে, তৃণমূল নেতারা এবার রাস্তায় টাকা ফেলে দিয়ে পালিয়ে যাবে। ' সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সমানভাবে উত্তপ্ত।

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget