এক্সপ্লোর

Sujan Chakraborty: 'মাথাগুলো ধরা হবে কবে ?', নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের গ্রেফতারিতে প্রশ্ন সুজনের

Sujan Chakraborty on Kuntal Ghosh Arrested : নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। কী বললেন বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হতেই ট্যুইটে প্রশ্ন তুললেন বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।  সুজন চক্রবর্তী প্রশ্ন তুলে বলেন, 'পিসি ভাইপোর দালাল কুন্তল ঘোষ গ্রেফতার, মাথগুলি ধরা হবে কবে ?'

এদিন ট্যুইটে বলেছেন, 'লুঠেরা, ফেরেব্বাজ, পিসি ভাইপোর দালাল কুন্তল ঘোষ গ্রেফতার। তৃণমূল হলেই কি বেহিসেবী সম্পদ। আর লুঠ তোলার অধিকার জন্মায় ? অপরাধীদের জেলে থাকাই স্বাভাবিক। শুধু হাত পা কান ধরে টানাটানি কেন ? মোদি-দিদির যুগলন্দীতে তদন্তের ব্যবস্থা কি এতটাই দুর্বল ?  মাথগুলো ধরা হবে কবে, সেটাই প্রশ্ন।' উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল, তাঁর নিউটাউনের ফ্ল্য়াটে হানা দেয় ইডি।

আরও পড়ুন, গ্রেফতার আইএসএফ বিধায়ক, 'নৌশাদ ভাল মানুষ', বললেন শুভেন্দু

সূত্রের খবর, তাঁর ফ্ল্য়াট থেকে বেশ কিছু আয়-ব্য়য়ের হিসেব ও স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যেখানে, আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য়ের অভাব রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস কী? ১৯ কোটি টাকা কোথায় রাখা আছে? এই ফ্ল্য়াটে কাদের আসা যাওয়া ছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান ইডির আধিকারিকরা। কিন্তু সদুত্তর না মেলায়, কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও! রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল! যদিও শেষ অবধি পাওয়া খবরে জানতে পারা গিয়েছে, ১৯ কোটি নয়, নিয়োগের জন্য ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল (Kuntal Ghosh)। ফ্ল্যাট থেকে পাওয়া ডায়েরিতে উল্লেখ থেকেই এই তথ্য উঠে এসেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget