এক্সপ্লোর

Sujan Chakraborty : 'আয়ারম গয়ারম রাজনীতি' মুকুল - বাবুলকে কটাক্ষ সুজনের

মুকুল রায় ও বাবুল সুপ্রিয়র দলবদলকে 'আয়ারম গয়ারম রাজনীতি' বলে তীব্র কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী

প্রদ্যুৎ সরকার, নদিয়া : মুকুল রায় ও বাবুল সুপ্রিয়র দলবদলকে 'আয়ারম গয়ারম রাজনীতি' বলে তীব্র কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় ভারতের ছাত্র ফেডারেশনের ৩৭ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় নদীয়ার নবদ্বীপে। সেখানেই তোপ দাগেন তিনি।

মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে ফের সরব সুজন চক্রবর্তী। তিনি বলেন, 'সিবিআই থেকে বাঁচতেই আগে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে গিয়েছিলেন মুকুল রায়।  এই জেলা থেকেই বিজেপির হয়ে জেতেন তিনি। আবার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হবেন বলে আবার তৃণমূলে ফেরেন। এটা অনৈতিকতা, এ বাংলার মানুষ কখনও এ জিনিস দেখেননি।'

সুজন আরও বলেন, এ রাজনীতি যারা এনেছেন, তাঁরা আসলে মানুষের স্বাধীন চিন্তাকে খুন করতে চায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসুও। তৃণমূল সরকারের আমলে বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বারংবার তদন্ত করতে আসা নিয়ে কটাক্ষ করেন তিনি । সুজন বলেন, '৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে । কিন্তু কোনও তদন্তকারী সংস্থাকে ডাকতে হয়নি। কিন্তু যে সরকার ১১বছরে পড়ল কিন্তু বারবার এ সংস্থা ডাকে , সে সংস্থা ডাকে। এত ডাকে কেন? গোড়াতেই কোনও গলদ আছে এটা বুঝে নিতে হবে। ' এছাড়াও তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান।

শনিবার রাজনীতির ময়দানকে চমকে দিয়ে, তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। একসময় ফুটবলারদের দলবদলকে কেন্দ্র করে তেতে থাকত কলকাতার ময়দান। আসানসোলের সাংসদের দলবদল ঘিরেও যেন সেই উত্তাপ! ২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকে রাজ্য রাজনীতিতে দলবদলের পর্ব শুরু। এরপর গত বিধানসভা ভোটের আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে যায়! আবার বিধানসভা ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পর, দেখা যায় উল্টো স্রোত। বিজেপির বিধায়ক শিবিরে ভাঙন ধরায় তৃণমূল! এই আবহেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের ২ বারের সাংসদ বাবুল সুপ্রিয়র দলবদল! 
যা বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget