এক্সপ্লোর

Sukanta Majumdar: রাজ্য আগেই জানত ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত? 'মেমো' দেখিয়ে কী দাবি সুকান্তর?

Flood Condition: নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার।

কলকাতা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। আর এই ঘটনায় লাগাতার ডিভিসি-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার অভিযোগ করেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার।

X হ্যান্ডেলে একটি মেমোর ছবি পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।  সেখানে দেখা যাচ্ছে, ডিভিসি-র জল ছাড়া নিয়ে আগেই ৮ জেলাকে সতর্ক করেছিল নবান্ন। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে। গত ১৭ সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে আট জেলাকে সতর্ক করা হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের মেমো পাঠানো হয়। মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে, জানিয়েছে DVRRC ও CWC। ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে DVRRC, বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরাতে হবে। এমনই নির্দেশ রয়েছে তাতে। X হ্যান্ডেলে সুকান্ত মজুমদারের পোস্টে নবান্নের তরফে জেলাশাসকদের পাঠানো মেমোর কথা লেখা রয়েছে। 

সুকান্ত মজুমদারের তোপ, 'মা মাটি মিথ্যা, তার নাম মমতা। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না, আর করবেও না।' মেমো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির।

 

ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আজ ও কাল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget