এক্সপ্লোর

Sukanta Majumdar: তৃণমূলের মতো নয়, স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো... : সুকান্ত মজুমদার

Kolkata Municipality Corporation: সুকান্ত বলেছেন, 'স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো, ওয়ে তুই বাড়ি চলে যা, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি - এসব না করে ভোটে জিতব।' 

কলকাতা : কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার অনেক আগে থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা। বিজেপির শীর্ষ নেতারা একা লড়ার ইঙ্গিত দিচ্ছেন। এরই মধ্যে NCPI সাংসদদের একাংশ দাবি করছেন, বিজেপির সঙ্গে জোট করে লড়বেন তাঁরা। পুজোর পরেই হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। কিন্তু কলকাতা পুরসভার ভোটে কি জোট করবে বিজেপির সঙ্গে জোট বাঁধবে NCPI? নাকি একাই লড়বে বিজেপি? 

ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেকের PA সুমিত রায়কে এবার নোটিস, তার বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম 

কলকাতা পুরসভার নির্বাচন পরিচালনার জন্য় বিজেপি যে কমিটি গড়েছে, তার ইনচার্জ সুকান্ত মজুমদার গত বুধবারই স্পষ্ট ইঙ্গিত দেন, বিজেপি একা লড়বে। এবার আরও বড় বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার বলেছেন, '২০৯টি সিট নিয়ে আমরা আলোচনা করছি, প্রস্তুতি নিচ্ছি। আমাদের কর্পোরেশন বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আমরা জয়লাভ করব এবং ভোটের মাধ্যমে, তৃণমূলের মতো নয়। স্বর্গ থেকে কাউকে নামিয়ে এনে ভোট দেওয়াবো, ওয়ে তুই বাড়ি চলে যা, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি - এসব না করে ভোটে জিতে, মানুষের আশীর্বাদে, আমরা কলকাতা কর্পোরেশনের দায়িত্ব নিতে চাই।' 

চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার বাংলাদেশি নাগরিক 

পুরসভা ভোটে কাদের প্রার্থী করবে বিজেপি? আসন্ন নির্বাচনে কি শরিক দলের সঙ্গে লড়বে তারা? এইসব প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'দেখুন প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের পার্টির একটা পরিকাঠামো রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নীচ থেকে সবার সঙ্গে আলোচনা করে নাম তুলে আনবে। তারপর সবশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Advertisement

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget