এক্সপ্লোর

Sukanta Majumdar : "এখনই বাবার নামে করে দিন", একাংশ তৃণমূল নেতার সন্তানদের উদ্দেশে 'সতর্কবার্তা' সুকান্তর !

TMC : স্কুল শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি ? তা জানতে চান সিবিআই আধিকারিকরা।

কলকাতা : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের নামে দ্বিতীয় কোম্পানির হদিশ মিলেছে। স্কুল শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি ? তা জানতে চান সিবিআই (CBI) আধিকারিকরা। এই লক্ষ্যে বাড়িতে যাওয়া সিবিআই আধিকারিকদের ফিরিয়ে দিয়েছেন সুকন্যা। এই আবহেই 'সতর্কবার্তা' দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। "যেসব তৃণমূল কংগ্রেস নেতার ছেলে-মেয়েরা আছেন, তাঁদের নামে কিছু থাকলে এখনই বাবার নামে করে দিন। না হল ভবিষ্যতে তাঁদেরও ঘাড় ধরেও টান পড়তে পারে।" 

সুকান্ত মজুমদার বলেন, "চুরি যে করেছে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। ব্যক্তিগতভাবে তাঁর (অনুব্রত মণ্ডল) মেয়ের প্রতি আমাদের কোনও আক্রোশ নেই। থাকা উচিতও নয়। আমরা মনে করিও না। সে ভাল থাকুক। কিন্তু, চুরির কাজে তাঁর নাম যদি বাবা ব্যবহার করে থাকেন বেআইনি কাজে, তাহলে তাঁকে সম্মুখীন হতে হবে। আমার নামে বেআইনি কিছু থাকলে, বারার করা হলেও তার দায় আমার ওপর বর্তায়।  স্বাভাবিকভাবেই যেসব তৃণমূল কংগ্রেস নেতাদের ছেলে-মেয়েরা আছেন, তাঁদের নামে কিছু থাকলে এখনই বাবার নামে করে দিন। না হল ভবিষ্যতে তাঁদেরও ঘাড় ধরে টান পড়তে পারে।"

আরও পড়ুন ; 'বাবা হেফাজতে, মা-কে হারিয়েছি' , CBI এর সঙ্গে কথা বলতে চাইলেন না অনুব্রত-কন্যা : সূত্র

অনুব্রত-কন্যার নামে নতুন সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। জানা গিয়েছে, নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানি তৈরি হয়। ২০০৬ সালে তৈরি হয় নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড রিয়েল এস্টেট কোম্পানি নীড় ডেভেলপারের শেয়ার ক্যাপিটাল ছিল দেড় কোটি টাকা। এএনএম অ্যাগ্রোকেম লিমিটেডের ঠিকানাতেই নীড় ডেভেলপারের ঠিকানা। এই কোম্পানির ডিরেক্টরও সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন, দাবি সিবিআই সূত্রের। 

বুধবার সিবিআই বীরভূমে অনুব্রতর বাড়িতে পৌঁছায় । কিন্তু সূত্রের খবর, বাড়িতে যাওয়া সিবিআই আধিকারিকদের ফিরিয়ে দেন সুকন্যা মণ্ডল। অনুব্রত কন্যার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করে সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীদের সুকন্যা বলেন, বাবা সিবিআই হেফাজতে, মা-কে হারিয়েছি। এই অবস্থায় কোনও কথা বলব না। 

সিবিআই সূত্রে দাবি, সুকন্যার নামে বোলপুরে কেনা হয়েছে জমি, চালকল-সহ একাধিক সম্পত্তি। বেনামে কোম্পানিও খোলা হয়েছে। যার শেয়ার ভ্যালু কোটি টাকা। অথচ অনুব্রত-কন্যা সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। তাঁর নামে এত সম্পত্তি কীভাবে হল, সেটাই জানতে চান সিবিআই আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget