এক্সপ্লোর

Sukanta Majumdar: ‘সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এসবে’! যাদবপুরে ইফতার পার্টি নিয়ে সুকান্তর নিশানায় তৃণমূল-CPM

Jadavpur University: মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজন নিয়ে কটাক্ষ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, যাদবপুরের প্রাঙ্গণে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ হলেও, ইফতার পার্টির আয়োজন হচ্ছে। হিন্দু বিরোধী মতাদর্শে বাম এবং তৃণমূল একজোট হয়েছে বলেও দাবি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও পোস্ট করেছেন সুকান্ত। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বাংলার সংস্কৃতি সুকান্তর বোঝার কথা নয় বলে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। (Sukanta Majumdar)

মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে ইফতারের আয়োজন চোখে পড়েছে। ভিডিওটি পোস্ট করে সুকান্ত লেখেন, 'এটাই লিব্যারাল বামপন্থীদের মুক্তচিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর! বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো-সেক্যুলারদের ভ্রু কুঞ্চিত হয় কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র'! (Jadavpur University)

সুকান্ত আরও লেখেন, 'সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূল পন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন! সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ন রেখে বাম-তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ কিন্তু এসবে মুখে কুলুপ'!

সংসদের বাইরেও বিষয়টি নিয়ে আজ মুখ খোলেন সুকান্ত। তাঁর কথায়, "তৃণমূল এবং বামপন্থীরা কতটা হিপোক্রিট, এটা তার প্রমাণ। যারা সরস্বতী পুজো হতে দেয় না, তারা সর্বতোভাবে সাহায্য় করে। এখানে কিন্তু দু'জনের মধ্যে কোনও শত্রুতা নেই! একসঙ্গে মিলে করছে। সব ছদ্ম সেকুলাররা একসঙ্গে ইফতার পার্টি করছে। ইফতার পার্টি কি সেকুলার, আর সরস্বতী পুজো সাম্প্রদায়িক। এরা কমিউনিস্ট সেজে থাকে। এই কি ধর্মনিরপেক্ষতা! এদের একটাই কাজ, ইসলামিকরণ, জেহাদিকরণ।"

এর পাল্টা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয়, ইফতারও হয়। যে কোনও বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠান হতে পারে। শিখদের জন্যও যদি কোনও অনুষ্ঠান হয়, ছাত্রছাত্রীরা পালন করলে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে। বিজেপি-র রাজ্য সভাপতির বোঝার কথা নয় এগুলো। উনি বুঝতে চানও না। ওঁর যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটা ইফতার বাধা দিতে চায়। আমরা চাই না।"

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget