এক্সপ্লোর

Sukanta Majumdar: গুলি-মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের সুকান্ত মজুমদারের

বিজেপির নবান্ন অভিযানে আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে দেখতে গিয়ে নিজের কপাল দেখিয়ে অভিষেক মন্তব্য করেন, আমি থাকলে এখানে গুলি করতাম।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নবান্ন অভিযানকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুলি-মন্তব্যের জের। ব্যাঙ্কশাল আদালতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুকান্ত মজুমদার। দু পক্ষের আইনজীবীদের মধ্যে বচসা, কথা কাটাকাটি।

বিজেপির নবান্ন অভিযানে আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে দেখতে গিয়ে নিজের কপাল দেখিয়ে অভিষেক মন্তব্য করেন, আমি থাকলে এখানে গুলি করতাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই মন্তব্যের প্রেক্ষিতে এবার আদালতের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি।

নবান্ন অভিযান ঘিরে বিজেপি-র দাঙ্গা-হাঙ্গামা নিয়ে জোর চর্চা। তার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, তাঁর সামনে হামলার ঘটনা ঘটলে, সরাসরি মাথায় গুলি করতেন তিনি। কিন্তু অভিষেকের এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের নেতা তথা অলিখিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার হিসেবে যাঁর নাম একপ্রকার প্রতিষ্ঠিত বাংলার রাজনীতিতে, প্রকাশ্যে তিনি এমন মন্তব্য করতে পারেন কি না, প্রশ্ন তুলছেন বিরোধীরা 

সম্প্রতি নবান্ন অভিযানে বিজেপি কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখতে বুধবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছন অভিষেক। সেখান থেকে বেরিয়ে তীব্র আক্রমণ করেন বিজেপি-কে। অভিষেক বলেন, "আমি দেবজিৎবাবুকে বললাম, আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে পুলিশের গাড়িতে আগুন জ্বালানো হতো, এরকম হামলা হতো, তাহলে আমি (কপালে আঙুল ঠেকিয়ে) এখানে শ্যুট করতাম, মাথার উপরে।"

অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাংলার তথাকথিত যুবরাজ, তিনি আগামী দিনে যেটা তৈরি করবেন, সেই তৃণমূলের পুলিশ মানুষের মাথা লক্ষ্য করে, কপাল লক্ষ্য করে গুলি করবে। আজ তিনি তার আভাস দিয়েছেন। ট্রিগার হ্যাপি পুলিশ এটাকে ইংরেজিতে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ট্রিগার হ্যাপি পুলিশ বাংলাকে উপহার দেবেন।" গুলি চললে তাঁরাও ছেড়ে কথা বলতেন না বলেও মন্তব্য করেন সুকান্ত।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'আমার সামনে হলে মাথায় শ্যুট করতাম', বিজেপি-র 'হামলা-রাহাজানি' নিয়ে প্রতিক্রিয়া আভিষেকের

এসএসকেএম থেকে বেরিয়ে বামেদেরও একহাত নেন অভিষেক। গতকালের হাঙ্গামা নিয়ে বামেরা কেন বিবৃতি দেয়নি, কেন এর বিরুদ্ধে মুখ খোলেনি, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। একই সঙ্গে বামেদের একাংশই এই মুহূর্তে বিজেপি-তে যোগ দিয়েছেন বলে অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ""কই কাল থেকে তো একটি বিবৃতিও দেয়নি সিপিএম! একবারও বলল না তো যে আমরা এই ধরনের আন্দোলন সমর্থন করি না! কারণ এদের গুন্ডারা, হার্মাদরাই এখন বিজেপি-তে ঢুকে পড়েছে। আগে যে কায়দায় বাংলায় অশান্তি করত, এখনও তা-ই করছে। শুধু জার্সি পাল্টে ফেলেছে। আগে ছিল লাল, এখন পরনে গেরুয়া জার্সি। লাল ঝান্ডা ফেলে গেরুয়া পতাকা তুলে নিয়েছে হাতে। ইনকিলাম জিন্দাবাদের পরিবর্তে এখন মুখে জয় শ্রী রাম।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget