এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy : রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, তৃণমূলও ছাড়লেন সুখেন্দুশেখর রায়, করলেন বিস্ফোরক দাবি

'তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি । দল থেকেও পদত্যাগ করেছি' জানালেন সুখেন্দুশেখর।

 

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি দল থেকেও পদত্যাগের ঘোষণা করলেন সুখেন্দু শেখর রায়। সোমবার তারপরই করলেন বিস্ফোরক মন্তব্য। তৃণমূল নিয়ে সমালোচনায় মুখর হলেন বর্ষীয়ান নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর রায় বলেন, “তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দল থেকেও পদত্যাগ করেছি।” এরপরই একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, 'সাম্প্রতিক অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচকমন্ডলী ১৫ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তৃণমূল কংগ্রেস দলের বেলাগাম দুর্নীতি, চরম নারী নির্যাতন ও শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থতাজনিত চরম নৈরাজ্যের বিরুদ্ধে সার্বিক অনাস্থা জ্ঞাপন করে ভারতীয় জনতা পার্টিকে বাংলার ইতিহাসে প্রথম বার বিপুল সংখ্যক আসনে জয়ী করেছেন। ইতিমধ্যে নবনির্বাচিত জনগণের সরকার তাদের দলের ঘোষিত নির্বাচনী সংকল্প অনুসারে বাংলার সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনের স্বার্থে একাধিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন। আমি জনসাধারণের এই ঐতিহাসিক রায় নতমস্তকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ এবং রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।' 

তাঁর দাবি, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দলের ভিতরে কোনও কারণ অনুসন্ধান করা হয়নি। সুখেন্দু শেখর রায়ের কথায়, “মানুষ একটা দলের উপর অনাস্থা দেখিয়েছেন। মানুষের সঙ্গে এই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।” তিনি আরও বলেন, “সিপিএম-কে সরিয়ে ক্ষমতায় আসাই এই দলের অন্যতম কর্মসূচি ছিল। কিন্তু যত দিন গিয়েছে, দেখা গিয়েছে দলের দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে।” প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করে সুখেন্দু শেখর রায় বলেন, “যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখনই তার পতন অনিবার্য।” এদিন তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, “তৃণমূলের সব জাতীয় নেতাদের সম্পত্তি খতিয়ে দেখা উচিত। সবকিছুর অডিট হওয়া দরকার।”

আর জি কর-কাণ্ড প্রসঙ্গে আগেও সরব হয়েছিলেন, আবারও সরব তিনি। সুখেন্দু শেখর রায় বলেন, “আর জি কর নিয়ে আমি সরব হয়েছিলাম, আলাদাভাবে ধর্নায় বসেছিলাম। মানুষ চেয়েছিলেন এই ঘটনার বিহিত হোক। পৃথিবীজুড়ে এই ঘটনার প্রতিবাদ হয়েছিল।”তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হবে, নিশ্চিত। তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ ও বিস্ফোরক অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল অ্যাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কী করণীয়?

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget