এক্সপ্লোর

Heat Wave Affect Paddy : উত্তুঙ্গ গরমে ধানের শিষ সাদা ! ছত্রাক সংক্রমণ? মাথায় হাত পড়ছে চাষিদের

Summer heat wave : তাপমাত্রার হঠাৎ ওঠানামার ফলেই বেশি পরিমাণ জমিতে সংক্রমণ ছড়িয়েছে। ধানের শিষের নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা। 

সুনীত হালদার, হাওড়া : জ্বালাপোড়া গরম ( Summer Heat Wave ) । তার ওপর দেখা নেই বৃষ্টির। চরম সমস্য়ায় পড়েছেন কৃষকরা। প্রচণ্ড তাপে, হাওড়ার আমতায় বিস্তীর্ণ এলাকায় ধানের শিষ  সাদা হয়ে গেছে। বিঘার পর বিঘা ধান গাছ নষ্ট হয়ে গেছে। মাথায় হাত চাষীদের।

ধানের শীষ সাদা

হাওড়ার ( Howrah ) আমতা দু'নম্বর ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবাড়িয়া চিতনান ও কাশমলি অঞ্চলে  হঠাৎ ধানের শিষ  সাদা হয়ে যাওয়ায় ধান চাষিরা বিহ্বল হয়ে পড়েছেন। এলাকার চাষীদের ধারণা, অজানা রোগের কারণে বিঘার পর বিঘার ধান নষ্ট হয়ে যাচ্ছে।  ইতিমধ্য়েই কৃষি দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছত্রাক ঝলসা রোগে আক্রান্ত হয়েছে এইসব ধানের শিষ । মূলত, তাপমাত্রার হঠাৎ ওঠানামার ফলেই বেশি পরিমাণ জমিতে সংক্রমণ ছড়িয়েছে। ধানের শিষের নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা। 

আরও পড়ুন : 

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি

ঝলসা রোগে আক্রান্ত ধান ?

কৃষি দপ্তর সূত্রে খবর, ঘোড়াবেড়িয়া ও চিতনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬৩০ হেক্টর এবং ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪১৭ হেক্টর বোরো ধান চাষ হয়েছে এবং কাশমুলি অঞ্চলে কয়েকশো হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে সিংহভাগ ধানের শীষ ঝলসা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গিয়েছে। মূলত ধানের শীষে ধান না হওয়াতে সমস্যায় পড়েছেন চাষিরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছত্রাক সংক্রামণের ফলে ঝলসা রোগে আক্রান্ত হয়েছে এইসব ধানের শীষ। মূলত তাপমাত্রার হঠাৎ ওঠানামা এবং হালকা আর্দ্র আবহাওয়ার ফলেই এই সংক্রমণ ছড়ায়।

জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি

এ যেন অচেনা চৈত্র। তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি! দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেই তাপমাত্রা স্থায়ী হতে পারে আরও দু-তিন দিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। 

হাওড়ায় আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, হাওড়ায় প্রবল গরম অনুভূত হবে। মূলত সারাদিন রোদ থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে। মেঘের দেখা মিলবে না। সকাল থেকেই রোদের তেজ থাকবে, প্রবল গরমও থাকবে। রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৩৫ শতাংশ। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেকের বিরুদ্ধে?
সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেকের বিরুদ্ধে?
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Congress Protest: কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হল ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা
Congress Protest: কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হল ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget