এক্সপ্লোর

I-PAC Case : আজও পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি ! ঠিক যে কারণে ....

আজও সুপ্রিম কোর্টে হল না I-PAC মামলার শুনানি, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হওয়ায় পিছিয়ে গেল শুনানি ।

সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি । গত মঙ্গলবার রাজ্যের দেওয়া হলফনামা পড়ার জন্য ৭ দিন চেয়ে নেন ইডির আইনজীবীরা। আদালত আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি নতুন শুনানির দিন দেয়। কিন্তু আজও হল না এই মামলার শুনানি। ১৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে I-PAC মামলার শুনানি হবে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হওয়ায় পিছিয়ে গেল শুনানি।  

মঙ্গলবার, শুনানি শুরুর আগে, জুনিয়র এক আইনজীবী এজলাসে এসে জানান, কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল, খানিকটা সময় চান। তাঁর পক্ষে এখন সওয়াল-জবাব করা সম্ভব না। তা শুনে কেন্দ্রীয় সরকার ও ED-র আইনজীবীরাও কোনও বিরোধিতা করেননি। এরপরই আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার শুনানির তারিখ ঘোষণা করে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও সন্দীপ মেহতার বেঞ্চ। 

গত ৮ জানুয়ারি  IPAC-এর কলকাতার অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার সংক্রান্ত পুরনো একটি মামলার সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা যায়। কিন্তু এদিন ইডির তল্লাশির মাঝেই দু'জায়গায় পৌঁছে যান রাজ্যের মুখ্য়মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জায়গা থেকেই তিনি একাধিক নথি, ফাইল নিয়ে চলে আসেন ।

মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED )। কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ED-র কাছ থেকে অনুমতি নিয়েই ফাইল ও ডিভাইস নিয়ে আসা হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের দিনই এই হলফনামা জমা দেওয়া হয়েছিল। ফলে তার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিল ED। তখন এই মঙ্গলবারের দিনটি ধার্য করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে , এই দিনও হল না শুনানি।  

ভোট এলেই রাজনৈতিক বাগযুদ্ধ ওঠে চরমে। কিন্তু আইপ্য়াকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ED তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছছে, তা এককথায় নজিরবিহীন। খোদ মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে ফাইল-ডিভাইস চুরি-ছিনতাই-ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি! পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, হঠাৎ করে ভোটের আগেই কেন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এত তৎপর হয়ে ওঠে ED? সব মিলিয়ে এই মামলার শুনানির দিকে নজর সারা দেশেরই।                   

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget